রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কাওসার (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কাশিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাওসার গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ী গ্রামের আলাউদ্দীনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক কাওসারের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় বাসটিকেও আটক করা হয়েছে।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *