নাজমুল আদনান টাঙ্গাইল
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি প্রত্যাখ্যান করেছে। মানুষ কিন্ত পিআর পদ্ধতি বুঝে না। মানুষ পূর্বে যেভাবে ভোট দিয়েছে এবং যে পদ্ধতিতে মানুষ অভ্যস্ত, সেই পদ্ধতিতে ভোট দেবে। পিআর পদ্ধতি বলে তারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন, জনগণের কাছে গেলে তারা তাদের যে আদর্শ জনগণ কখনই তা গ্রহণ করবে না। সেই জন্য তারা ভিন্ন পথে ষড়যন্ত্র করতে চায়। কাজেই যারা পিআর পদ্ধতি কথা বলে, তারা নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে আমি মনে করি। জনগণের বিপক্ষে অবস্থান। জনগণ যেটাই অবস্থা সে অনুযায়ী জনগণ ভোট দেবে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা শাখা বিএনপির ১২টি ইউনিয়ন ও তৃণমূলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক প্রমুখ।
