মানিকগঞ্জের সাটুরিয়া হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটূক্তি অভিযোগে ইমন নামে এক যুবক আটক

মোঃ মাসুদ রানা, সাটুরিয়া,(মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটূক্তি করায় এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফাঁসি চাই ফাঁসি চাই স্লোগান দিতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত ঘটনাস্থলে চলে আসে।

এসময় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি শান্ত রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালায়।

২৬ মার্চ বৃহস্পতিবার রাতে হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটূক্তি অভিযোগে পারভেজ হোসেন ইমন (২৭) নামের ওই যুবককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার কান্দাপাড়া এলাকার বাসিন্দা, মিজানুর রহমান লিটনের ছেলে বলে জানা গেছে। ইমন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত।

পুলিশ জানায়, অভিযোগের সত্যতা যাচাই ও আইনি প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *