বগুড়ার নন্দীগ্রামে মহিলাদলের নেতৃত্বে ৩১ দফার লিফলেট ও ধানের শীষের প্রচারণার কর্মসূচী পালন

বগুড়া প্রতিনিধি :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মাওঃ ফজলে রাব্বি তোহা পক্ষে বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মহিলাদলের নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ বির্ণিমানের ৩১ দফার লিফলেট ও ধানের শীষের প্রচারণায় ডোর টু ডোর কর্মসূচী পালন করা হচ্ছে।

আজ উপজেলার মনিনাগ, ভড়তেতুলিয়া, ভাগবজর, শিমলা, নামুইট, ঢাকইর, রিধইল, ভদ্রদিঘী, কহুলী ও কুন্দারহাট এলাকায় লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ কর্মসূচিতে উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দের পাশাপাশি সাধারণ মহিলারাও অংশগ্রহণ করেন।

এ সময় তারা বলেন, ১৭ বছরে পিছিয়ে পড়া এই এলাকার উন্নয়ন করতে হলে বিএনপি সরকারের কোন বিকল্প নেই। তারা দল মত নির্বিশেষে সবার কাছে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। এছাড়াও তারা আরো বলেন বিএনপি যাকে নমিনেশন দিবে তারা তার পক্ষেই কাজ করে তাকে বিজয়ী করার সর্বোচ্চ চেষ্টা করে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *