নাজমুল হাসান, (ফুলবাড়ী, কুড়িগ্রাম) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিশেষ সাক্ষাৎকার জনগণের কাছে পৌঁছে দিতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে আয়োজন করা হয় প্রজেক্টরের মাধ্যমে সরাসরি প্রদর্শনীর।
শুক্রবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ফুলবাড়ী কাচারি মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জনাব মাহবুব মিয়া, ফুলবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় অসংখ্য সাধারণ জনগণ।
প্রদর্শনীতে বক্তারা বলেন, জনাব তারেক রহমানের সাক্ষাৎকারে দেশের গণতন্ত্র, ভোটাধিকারের পুনরুদ্ধার ও জাতির ভবিষ্যৎ নিয়ে যে দিকনির্দেশনা দেওয়া হয়েছে, তা দেশের মানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে।
আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা ও নেতৃত্বের বার্তা সরাসরি দেখতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
ফুলবাড়ীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শনী
