প্রয়াত উদ্যোক্তার ৭৫ হাজারের বেশি শেয়ার পেলেন পরিচালক ছেলে

অর্থনীতি ডেস্কঃ শেয়ারবাজারে তালিকভুক্ত ঢাকা ব্যাংক পিএলসির প্রয়াত উদ্যোক্তা আলহাজ মোহাম্মদ আলী সরকারের মালিকানাধীন ৭৫ হাজারের বেশি শেয়ার তার মনোনীত নমিনির হিসাবে স্থানান্তর করা হয়েছে।

আজ (সোমবার) ডিএসইর মাধ্যমে ব্যাংকটি জানিয়েছে, প্রয়াত আলহাজ মোহাম্মদ আলী সরকারের নামে থাকা কোম্পানিটির ৭৫ হাজার ২৮৩টি শেয়ার নমিনেশন প্রক্রিয়ার মাধ্যমে তার নমিনি ও ছেলে মো. আমানউল্লাহ সরকারের বিও হিসাবে স্থানান্তর সম্পন্ন হয়েছে।

মো. আমানউল্লাহ সরকার বর্তমানে ঢাকাব্যাংক পিএলসির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ডিএসইর মাধ্যমে গত ৬ আগস্ট দেওয়া ঘোষণার ধারাবাহিকতায় এই শেয়ার স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ব্যাংকটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *