নাটোরে শিশু বলৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

নাটোর প্রতিনিধিঃ নাটোরের লালপুর উপজেলার দারুল হিকমাহ্ মডেল মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে আব্দুল আজিজ (২২) নামের এক শিক্ষককে শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে আটক করেছে পুলিশ।

আব্দুল আজিজ নওগাঁ জেলার সাপাহার উপজেলার আজিজুল হকের ছেলে। ঘটনার শিকার শিশুটিকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দারুল হিকমাহ্ মডেল মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী ফারাবি হোসেন (৯) শুক্রবার রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় রাত ১২টার দিকে তুলে নিয়ে জোরপূর্বক বলৎকার করে শিক্ষক আব্দুল আজিজ। এতে রক্তক্ষরণ হলে শিশুটি বিষয়টি পরিবারের কাছে জানায়। শনিবার শিশুটিকে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ফারাবি হোসেনের বাড়ি লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে।

লালপুর থানার ওসি মজিবুর রহমান বলেন, অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আব্দুল আজিজকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তদন্তের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *