দুর্গাপুরে রূপসী বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি আলিফের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

 

নেত্রকোনা প্রতিনিধি:মোঃ নাজমুল ইসলাম:

নেত্রকোনার দুর্গাপুরে রূপসী বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি লুৎফুজ্জামান ফকির আলিফের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দায়ীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় জেলা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে নেত্রকোনা সাংবাদিক সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী অংশ নেন। বক্তারা বলেন, একজন কর্মরত সাংবাদিকের ওপর হামলা গণমাধ্যমকে স্তব্ধ করার অপচেষ্টা। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *