“জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট বরিশাল জেলা আয়োজিত দেশনেত্রীর জন্মদিনে আলোচনা ও দোয়া মাহফিল “

বরিশাল সংবাদ দাতা : গত ১৬ ই আগস্ট রবিবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে বরিশাল শিল্পকলা একাডেমী মিলনায়তনে “ জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট বরিশাল জেলা আয়োজিত তিনবারের প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রীর জন্মদিনে আলোচনা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। বিশিষ্ট সংগীত বিশেষজ্ঞ ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের বরিশাল জেলার আহবায়ক – মীর সাব্বির হোসেন শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় উপস্থিত ছিলেন , শিল্প সাহিত্য সংস্কৃতি সহ বিভিন্ন পেশাজীবীর ব্যক্তিবর্গ।

তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রীর জন্মদিনে আলোচনা ও দোয়া মাহফিল সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন – জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব – সাজেদুর রহমান মুনিম , অভিনেতা -সিরাজুম মুনির টিটু, সাংস্কৃতিক সংগঠক -জান্নাতুন নেসা নয়ন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় নৃত্য বিষয়ক সম্পাদিকা – রোকসানা আখতার রিনি , সংগীতশিল্পী -সজীব আহমেদ, রফিকুল ইসলাম , জাকির হোসেন সবুজ , নৃত্যশিল্পী – মুনা , সাংস্কৃতিক সংগঠক -ইব্রাহিম মুন্না, সংগীতশিল্পী – রিমি সাব্বির, সংগীতশিল্পী এইচ এম জুয়েল সহ শিল্প সাহিত্য সংস্কৃতি ও বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, দেশনেত্রীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে – সংস্কৃতি, মানবিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটকে আরও সক্রিয় ও জনসম্পৃক্ত সংগঠন হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে। পাশাপাশি সমাজের সংকটময় সময়ে মানবিক কার্যক্রমেও সংগঠনের ভূমিকা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

শুরুতেই স্বাধীনতার ঘোষক মহরম রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী মহরুমা বেগম খালেদা জিয়া ও জুলাই শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে। সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয় l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *