আহসান হাবীব (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট ২০২৫–এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার কানসাট স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় গোমস্তাপুর ফুটবল একাদশ ও কানসাট আওয়াল এন্টারপ্রাইজ ফুটবল দল।
ফাইনাল খেলায় কানসাট আওয়াল এন্টারপ্রাইজ ফুটবল দল ১–০ গোলে এগিয়ে থাকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আলহাদ শাজাহান মিয়া। বিশেষ অতিথি ছিলেন আশরাফুল হক ও রসিদুল আলম। ফাইনাল ম্যাচের সার্বিক সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ও শিবগঞ্জ উপজেলার সাবেক ভাইস–চেয়ারম্যান জনাব শহিদুল হক হায়দারী (শহিদ মিয়া)।
টুর্নামেন্টকে ঘিরে কানসাট স্টেডিয়াম ও আশপাশের এলাকায় ক্রীড়াপ্রেমীদের মাঝে উৎসাহ–উদ্দীপনার ছাপ স্পষ্টভাবে দেখা যায়।
