খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে উদ্বেগ অব্যাহত, সিদ্ধান্তের অপেক্ষায় মেডিক্যাল বোর্ড

এদিন সন্ধ্যায় এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ-খবর নিতে গেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও নৌবাহিনীর প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।

এরই মধ্যে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে এসএসএফের নিরাপত্তা পেতে শুরু করেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। সে অনুযায়ী দুপুর থেকেই হাসপাতালের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বেড়েছে।

তবে কিছু অযাচিত উপস্থিতির সুযোগ নিচ্ছে কতিপয় অখ্যাত গণমাধ্যম। সেখানে উপস্থিত কিছু অতি উৎসাহী ব্যক্তিকে খালেদা জিয়ার বিষয়ে অপ্রাসঙ্গিক প্রশ্ন করছেন তারা। সেই ভিডিও আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এ নিয়ে নানা সমালোচনা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *