কালাইয়ে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

রাসেল আশেকি, জয়পুরহাট

জয়পুরহাটের কালাইয়ে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিস মেরীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার বিকেলে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কালাই থানা পুলিশের যৌথ অভিযানে কালাই পৌরসভার আওড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবির ওসি মো: আসাদুজ্জামান বলেন, পুলিশ সুপার আব্দুল ওহাব এর দিক নির্দেশনায় ডিবি ও কালাই থানা পুলিশের যৌথ অভিযানে ঢাকার একটি সিআর মামলায় ওয়ারেন্ট ভূক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। পরে পুলিশি নিরাপত্তায় মহিলা আওয়ামী লীগ নেত্রী ও কালাই উপজেলার পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিস মেরীকে কোর্টের মাধ্যমে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *