আন্তর্জাতিক ডেস্কঃ তেহরানে ‘ধারাবাহিক’ বিমান হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘যথেষ্ট নয়’ বলে আখ্যা দেওয়ার পরপরই ইসরায়েল এই তথ্য জানিয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনী তাদের টেলিগ্রাম বার্তায় জানায়, কিছুক্ষণ আগে তারা ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন এলাকায় ইরানি শাসনের অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে।
এদিকে ইসরায়েলেও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এনিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতে সক্রিয়ভাবে কাজ করছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মঙ্গলবার ইসরায়েলের সামরিক বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে।
টানা ৩৯ দিন ধরে ইরানে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশ দুইটির অতর্কিত হামলায় ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে। এই যুদ্ধ অবসানে মধ্যস্থতা চললেও এখনে যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে না।
