‘ইতিহাসের সব থেকে ঘৃণ্য বিরোধীদল জামায়াতের পতন হবে খুব শিগগিরই’

নিজস্ব প্রতিনিধিঃ খুব শীঘ্রই ইতিহাসের সব থেকে ঘৃণ্য বিরোধীদল জামায়াতের নির্মম পতন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। শুক্রবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খাঁন লিখেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ভাষা দেখেন। ঠিক প্রতিদিন এমন অসংখ্য গালিগালাজ মেসেজ করে আমার আইডি ও পেজের ইনবক্সে পাঠায়। আমি কেন ওদের যৌক্তিক সমালোচনা করি, জাস্ট একটা নমুনা দিলাম। ওরা ভাবে মা-বাপ তুলে গালি দিলে আমি ওদের গালির ভয়ে চুপ হয়ে যাবো।

মূলত আমাকে থামিয়ে দিতে গালিই ওদের হাতিয়ার উল্লেখ করে বিএনপি নেতা বলেন, কিন্তু এই গালিবাজরা বুঝতেছে না, সামনে ওদের করুণ পরিণতি অপেক্ষা করছে। আমরা ইতোপূর্বে শুধুমাত্র সরকারি দলের পতন দেখেছি। কিন্তু এবার ভিন্নতা ঘটবে।

ইতোমধ্যে পতনের ঘন্টা বাজা শুরু হয়ে গেছে জানিয়ে রাশেদ খাঁন বলেন, তাদের অযোগ্যতা সংসদে দৃশ্যমান। তারা যতো মুখ খুলবে, ততো তাদের ভুল ও অযোগ্যতা বের হয়ে আসবে। আর এভাবে খুব শীঘ্রই ইতিহাসের সব থেকে ঘৃণ্য বিরোধীদল জামায়াতের নির্মম পতন হবে। আর এই পতনের জন্য দায়ী থাকবে তাদের মূর্খ নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *