আর্জেন্টিনাকে ফিফার কঠোর শাস্তির পর স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক শিরোনাম

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজার পর আর্জেন্টিনা ও স্পেনের খেলোয়াড়দের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তারপর কয়েক সপ্তাহ ধরে সবকিছু ঠাণ্ডা। গতকাল (শুক্রবার) ফিফা এক বিজ্ঞপ্তি দেওয়ার পর বিষয়টি আবারও শিরোনামে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা দেশটির তিন ফুটবলারকে সব মিলিয়ে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে।

সবচেয়ে কঠোর শাস্তি পেয়েছেন লিয়ান্দ্রো পারেদেস। ফাইনালের পর প্রতিপক্ষ দলের গাভিকে আছাড় মেরে মাটিতে ফেলে দেন তিনি। তাকে ১০ আন্তর্জাতিক ম্যাচে নিষেধাজ্ঞার পাশাপাশি ৯০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। নাহুয়েল মোলিনাকে সমপরিমাণ আর্থিক জরিমানার পাশাপাশি সাত ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। থিয়াগো আলমাদা এক ম্যাচ নিষিদ্ধ ও ৩০ হাজার ডলার জরিমানা গুনবেন। সহকারী কোচ রবার্তো আয়ালাও তিন ম্যাচ নিষিদ্ধ ও ৩০ হাজার জরিমানার শাস্তি পেয়েছেন।

এই শাস্তির পর স্পেনের গণমাধ্যম সরব হয়ে উঠেছে। ইউরোপিয়ান দেশটির শীর্ষস্থানীয় মিডিয়া আউটলেট মার্কা-র প্রচ্ছদে উসকানিমূলক শিরোনাম ছাপা হয়েছে। গাভির ওপর পারেদেস ও আলমাদার চড়াও হওয়ার ছবি প্রকাশ করে লিখেছে, ‘হার মেনে নিতে না পারার জন্য কঠোর শাস্তি’।

তারপর আর্টিকেলের শেষে ‘ফকল্যান্ডস ব্যানার’-কে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে তালিকাভুক্ত করতে দ্বিধা করেনি এবং এটিকে ‘ভক্তদের দ্বারা অপমান ও নিক্ষেপ’-এর সমতুল্য বলে আখ্যা দিয়েছে। আর আর্টিকেলের ভেতরেও এর লেখক মিগেল সাঞ্জ কোনো রাখঢাক না রেখে বোকা অধিনায়ককে ‘তাদের সবার মধ্যে সবচেয়ে বর্বর’ বলে আখ্যা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *