মেয়েকে নিয়ে আবেগপ্রবণ সিদ্ধার্থ,বাবা হওয়ার পর বদলেছে জীবন,

বলিউড তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন। সন্তান আগমনের পর যে জীবনে অনেক পরিবর্তন। এই পরিবর্তন সিদ্ধার্থ-কিয়ারার জীবনেও এসেছে ভরপুর। নতুন বাবা-মা হিসেবে তাদের পরিবর্তিত জীবনের বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেছেন।

সম্প্রতি এই দম্পতি তাদের মেয়ের নামও প্রকাশ্যে এনেছেন। তাদের রাজকন্যার নাম রাখা হয়েছে সায়ারা। সায়ারাকে নিয়ে তাদের প্রতিটি দিন কীভাবে কেটে যাচ্ছে, তা নাকি তারা টেরই পাচ্ছেন না। মেয়েকে নিয়ে তাদের দৈনন্দিন যাপনের অভিজ্ঞতা এবার জানালেন সিড-কিয়ারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *