উপদেষ্ঠার বক্তব্য মনে হয় সাম্রাজ্যবাদী প্রভুদের উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্য কাজ কাজ করছে, এই বিদ্যমান পরিস্থিতিতে গণভোটের প্রস্তাব অপ্রয়োজনীয়। উচ্চকক্ষের প্রস্তাবনাও অপ্রয়োজনীয়। এর মধ্যদিয়ে শুধু আর্থিক ব্যয় বাড়বে না, সরকার পরিচালনায় সংকট তৈরির ঝুঁকিও রয়েছে। আর সংবিধান সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত নেওয়ার একমাত্র অধিকার সার্বভৌম সংসদের। দেশের সংসদ কে অপমানিত করা হয়েছে।
নেতৃদ্বয় আরও বলেন, সরকার চট্টগ্রামের পতেঙ্গার লালদিয়ায় কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ডেনমার্কের প্রতিষ্ঠান এপিএম-এর সাথে ৩০ বছরের জন্য লিজ দেওয়ার যে উদ্যোগ নিয়েছেন তা শুধু জাতীয় স্বার্থ বিরোধী নয়, এই সরকারের এক্তিয়ার বহির্ভূত। দেশের স্বার্থ বিরোধী কাজ।
নেতৃদ্বয় বিবৃতিতে অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা এবং অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচনের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং জনগনকে সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন দেশ নিয়ে কোন ষড়যন্ত্র হলে বরদাস্ত করা হবে না।
