দিনাজপুরে বিএনপির বিক্ষোভ প্রতিবাদ মিছিল
শাহ্ আলম শাহী, দিনাজপুর:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপি’র মনোনয়নপ্রাপ্ত এরশাদ উল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দিনাজপুর জেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ প্রতিবাদ মিছিল।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) দলীয় কার্যালয় হতে বিকেল থেকে সন্ধ্যার আগে পর্যন্ত বিক্ষোভ প্রতিবাদ মিছিলটি দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


