দিনাজপুরে ঐতিহাসিক কান্তজীউ মন্দির প্রাঙ্গনে মাসব্যাপী রাস মেলা শুরু
সীমান্ত শাহী, দিনাজপুর:
অগনিত ভক্তের পূজা-অর্চনার মধ্যে দিয়ে দিনাজপুরে ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দিরে শুরু হয়েছে মাসব্যাপি রাস মেলা।
বুধবার ( ৫ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে কান্তজীউ মন্দিরের চারপাশে এবং বাইরে বসেছে বিশাল চত্বর জুরে মেলা।
গভীর রাতে ধর্মীয় আচার-আচরণে পুজোর মধ্যে দিয়ে পালিত হয় রাস উৎস।দেশের দুর দুরান্ত থেকে আসা হাজারো ভক্ত, পূর্ণার্থী ও দর্শনার্থীদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে মন্দির চত্বর। সারা রাত অগনিত ভক্তকুল তাদের মনোবাসনা পুরনে মন্দির দর্শন ও প্রার্থনা করেন। আয়োজকরা জানালেন, সা¤প্রদায়িক স¤প্রীতির মধ্য দিয়ে রাস মেলায় মিলন ঘটবে সব ধর্মের মানুষের। মেলায় অপ্রীতিকর ঘটনা এড়াতে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
রাজ বংশের পরিবার প্রচলিত চিরাচরিত প্রথা অনুযায়ী প্রতিবছর পুর্ণিমা তিথিতে কান্তজীউ মন্দির প্রাঙ্গনে শুরু হয় রাস মেলা। রাতভর মন্দিরের চারদিকে ভজন, কীর্তন আর ধর্মীয় সঙ্গীতের ধ্বনিতে অন্যরকম এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় ঐতিহাসিক এই মন্দির ঘিরে।রাস পূর্ণিমার রাত থেকেই এখানে ভীড় করে দেশ-বিদেশের হাজারো ভক্ত, পূণ্যার্থী ও দর্শক। দুর-দুরান্ত থেকে তারা এখানে কেউ আসেন মনোবাসনা পুরনে, কেউ আসেন পুণ্য লাভের আশায় আবার কেউ আসেন মন্দির দর্শনে। রয়েছে অসংখ্য খাবারের দোকান, মৃৎ শিল্প, কারু শিল্প, চুরি, শাখা, সিঁদুরসহ নানা ধরনের ধর্মীয় পুস্তকের দোকান । মেলাকে আকর্ষণীয় করতে প্রদর্শনী ও সার্কাস, পুতুল নাচ আয়োজন রাখা হয়েছে। নওগাঁ, নাটোর, বগুড়া, রাজশাহী, ফরিদপুর, বৃহত্তর দিনাজপুর- রংপুর জেলার হাজার হাজার মানুষ রাস উৎসব দর্শন করতে এমনকি পার্শ¦বর্তী দেশের পর্যটক এবং ভক্তবৃন্দের সমাগম ঘটেছে মেলায়।
রাস উৎসবের রাতে মন্দির আঙ্গিনায় রাত্রি যাপন করা মহাপূণ্যেও কাজ ভক্তরা বিশ্বাস করেন।
দুরদুরান্ত থেকে আসা পর্যটকরা রাস মেলায় ভক্তের সমাগম ও কান্তজিউ মন্দিরের নান্দনিক সৌন্দর্য দেখে বিমোহিত
এদিকে মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশের এই শীর্ষ কর্মকতা।
আয়োজকরা জানালেন সাম্প্রদায়িক সম্প্রতির মধ্য দিয়ে সব ধর্মের মানুষের মিলন মেলায় পরিনত হয়।
সটঃ রনজিৎ সিংহ , সদস্য রাজ দেবোত্তর এসেষ্ট ও হিন্দু ধর্মীয় নেতা।
সাম্প্রদায়িক সম্প্রীতি মেলা বন্ধন কান্তনগর রাস মেলা যুগ যুগ ধরে চলে আসছে। এটি কখনও বন্ধ হয়নি। সব ধর্মের মানুষ এখানে আসেন প্রশান্তির জন্য।
স্বরূপ বক্সী বাচ্চু,সভাপতি, দিনাজপুর প্রেসক্লাব, ডা, ডিসি রায়,বিশিষ্ট চিকিৎসক ও মঞ্জুরুল ইসলাম মঞ্জু, বিএনপি মনোনীত দলীয়,দিনাজপুর- ১ আসন)।
১৭৫২ খ্রিষ্টাব্দে মন্দির প্রতিষ্ঠার পর হতে রাজ বংশের পরিবার প্রচলিত চিরাচরিত প্রথা অনুযায়ী দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ঢেপা নদীর পশ্চিম তীরে অবস্থিত ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দিরে হাজারো ভক্তের উপস্থিতিতে পুজা অর্চনার মধ্য দিয়ে রাস মেলা অনুষ্টিত হয়ে আসছে।


