চলাচলের রাস্তাটি যেন দুর্ভোগের কারন হয়ে উঠেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ধুতুরবাড়ী,দোঘড়িয় ও গোপালপুর গ্রামবাসীর

 

ফারুক হোসেন, গাইবান্ধা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলার রাজাহার ইউনিয়নের গোপালপুর মোড় হয়ে দোঘড়িয়া ধুতুরবাড়ী পানিতলা সড়কটি যেন গ্রামবাসীর কাছে দুভোগের বড় করন হয়ে উঠেছে। প্রায় চার থেকে পাচ কিলোমিটার সড়কটি বর্ষায় পুরো রাস্তা কাদা আর জলামগ্ন হয়ে পরে।

এতে করে রাস্তা চলাচলে অনুপযোগি হয়ে পরে। স্কুল কলেজ,মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াত,কৃষি পন্য আনা নেওয়া থেকে শুরু করে সব ক্ষেত্রে চরম দুর্ভোগ দুরদর্শা পোহাতে হচ্ছে গ্রামে বসবাসরত প্রায় ৫ হাজার মানুষকে। এতেকরে বাজারের চেয়ে ১শ থেকে দেড়শ টাকা কমে দামে কৃষক তাদের উৎপাদিত কৃষি পন্য বিক্রি করে থাকে। তাই ধুতুরবাড়ী থেকে গোপালপুর দোঘড়িয়া কাচা রাস্তাটি অতি দ্রæত পাকা করণের দাবি স্থানীয় গ্রামবাসীর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *