ডু’প্লেসিসের পর এবার আইপিএল ছেড়ে পিএসএলে নাম লেখালেন মঈন আলি

আইপিএলের মিনি নিলামে নাম নিবন্ধন করেননি ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলি। সাবেক প্রোটিয়া অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসিসের পর ইংল্যান্ড তারকার গন্তব্যও পাকিস্তানের টি-টোয়েন্টি লিগ পিএসএলে। অন্যদিকে, আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। অবশ্য অজি অলরাউন্ডার পিএসএলে যাওয়া নিয়ে এখনো কিছু বলেননি।

আইপিএলের সর্বশেষ আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন মঈন। যদিও আসন্ন মিনি নিলামের আগে তাকে ছেড়ে দিয়েছে শাহরুখ খানের দল। আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এবারের নিলামে নাম তালিকাভুক্ত করেননি মঈন আলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *