রাজশাহীতে ক্লিনিকের ভেতরে নার্সকে ধর্ষণের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

 

রাজশাহী প্রতিনিধি : এবার রাজশাহীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নার্সকে ধর্ষণের অভিযোগ উঠেছে আহসান হাবীব নামে এক চিকিৎসকের বিরুদ্ধে । ইতিমধ্যে সেই অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ।

সে আল আরাফা ক্লিনিকে মেডিকেল অফিসার পদে কর্মরত ছিলেন। অভিযুক্ত চিকিৎসক নওগাঁ জেলার নিয়ামতপুর থানার সীমন্তপুর ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে।

এজহার সূত্র জানা যায়, ওই নারীর সাথে দুই বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় ওই চিকিৎসকের।অল্প দিনের মধ্যে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই সময় সেই নারী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। গত ছয়মাস আগে ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে রাজশাহীতে ফিরিয়ে আনেন। বিভিন্ন সময়ে ভুক্তভোগী নার্সের সাথে শারিরীক সম্পর্কে লিপ্ত হয় ওই চিকিৎসক। সর্বশেষ গত ৯ অক্টোবর রাতে রাজশাহী লক্ষীপুর মোড়ের অবস্থিত আল আরাফা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ধর্ষণের শিকার হয় ওই নার্স ।
এরপর থেকে সেই চিকিৎসক ভুক্তভোগী নার্সের যোগাযোগ বন্ধ করে দেয়।

এ ঘটনায় আল আরাফা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক ডায়গোনেস্টিক এসোসিয়েশন সভাপতি মোস্তাফিজুর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করে ওই চিকিৎসকের শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রাজপাড়া থানার কর্মকর্তা (ওসি) তদন্ত
আব্দুল আলীম জানান, এই ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে।অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানান এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *