উপাধ্যক্ষ ও প্রধান শিক্ষক নিয়োগ, ঈদের পর সাড়ে ১৩ হাজার অধ্যক্ষ

বিটিএন ডেস্কঃ আসন্ন ঈদুল ফিতরের পর দেশে পরীক্ষার মাধ্যমে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপারের ১৩ হাজার ৫৯৯ শূন্য পদে নিয়োগ দিতে যাচ্ছে সরকার। এবারই প্রথম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে এসব পদে নিয়োগ দেওয়া হবে। গত ২৯ জানুয়ারি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি…

Read More

মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

মানিকগঞ্জ প্রতিনিধি: ১৫ ডিসেম্বর মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে দুর্বৃত্তরা ককটেলটি নিক্ষেপ করলে এলাকাজুড়ে বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টা ৫ মিনিটে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বেউথাগামী একটি সিএনজি থেকে ককটেলটি ছুড়ে মারা হয়। বিস্ফোরণে কেউ হতাহত না…

Read More

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ৩৮৭

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮৭ জন। এতে চলতি বছর ডেঙ্গুতে মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৯ জনে। আর এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৪৭৭ জন। রোববার (১৪…

Read More

অন-ক্যাম্পাস মাস্টার্স ভর্তির আবেদন শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ে

বিটিএন ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এক বছর মেয়াদী অন-ক্যাম্পাস মাস্টার্স ফাইনাল প্রোগ্রামে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। উচ্চশিক্ষার এই সুযোগ নিতে আগ্রহী প্রার্থীরা আগামী ৯ এপ্রিল রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে প্রাথমিক আবেদন ফরম পূরণ করা যাবে। ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫টি অনুষদের অধীনে মোট ২০টি বিষয়ে…

Read More

পালানোর পথ খুঁজছে আমেরিকা যুদ্ধ থেকে: ইরা‌নি রাষ্ট্রদূত

বিটিএন ডেস্কঃ ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী ব‌লে‌ছেন, যুদ্ধের এক মাস যেতে না যেতেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প পালাবার পথ খুঁজছেন। আজ (বুধবার) ঢাকায় ইরানের দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা ব‌লেন রাষ্ট্রদূত। ইরা‌নের রাষ্ট্রদূত ব‌লেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধ করার কথা বলছে। কিন্তু যুদ্ধ আমরা শুরু করিনি, ইরান শুরু করেনি। যুদ্ধ…

Read More

হাদিকে বিদেশে নেওয়ার প্রস্তুতি পরিবারের সিদ্ধান্তে

বিটিএন ডেস্কঃ গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মো. ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার। তবে বর্তমান শারীরিক অবস্থায় তিনি বিদেশযাত্রার জন্য উপযুক্ত কি না, সে বিষয়ে এখনো মেডিকেল বোর্ডের চূড়ান্ত অনুমোদন মেলেনি। থাইল্যান্ড বা সিঙ্গাপুর— এই দুই দেশের যেকোনো একটিতে নেওয়ার বিষয়টি আলোচনায় থাকলেও, চূড়ান্ত সিদ্ধান্ত রাতের মধ্যে নেওয়া হবে…

Read More

দাগি আসামিরা জামিন পাচ্ছে আ. লীগের সঙ্গে অলিখিত চুক্তির কারণে: সারজিস

নিজস্ব প্রতিনিধিঃ আওয়ামী লীগের সঙ্গে বিএনপির অলিখিত চুক্তির কারণে দাগি আসামিরা জামিন পাচ্ছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। রোববার (১২ এপ্রিল) দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ১১ দলীয় ঐক্য আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন। সারজিস…

Read More

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে বেতন বন্ধ শিক্ষকদের

নিজস্ব প্রতিনিধিঃ চলতি বছরের জুলাই মাসের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারার দক্ষতা নিশ্চিত করতে হবে। একই সময়ের মধ্যে গণিতের যোগ, বিয়োগ, গুণ ও ভাগও ভালোভাবে রপ্ত করাতে হবে। নির্ধারিত এই সময়ের মধ্যে ছাত্র-ছাত্রীদের শতভাগ নির্ভুলভাবে পড়া ও গণিতে দক্ষতা অর্জনে ব্যর্থ বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বন্ধ করে দেওয়া…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রতিমন্ত্রীর প্রটোকলে যাওয়ার পথে পুলিশভ্যান উল্টে আহত ৭

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকির আগমন ও প্রতিমন্ত্রীকে সালাম দিতে যাওয়ার পথে পুলিশবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এই ঘটনা ঘটে। এ সময় গাড়িতে থাকা জুয়েল মিয়া ও শরিফ নামে দুই পুলিশ…

Read More

আন্তর্জাতিক দুর্নীতি দিবসে বক্তারা… দুর্নীতি নির্মুলে চাই ‘জিরো টলারেন্স’ নীতি

  চট্টগ্রাম ব্যুরো : “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা” এই শ্লোগানে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম এর আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা ৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন।…

Read More