বেলুচিস্তানে পাকিস্তানি সেনাবাহিনীর অভিযানে ১০ সন্ত্রাসী নিহত
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের বেলুচিস্তানের বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর অভিযানে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের ভারতের মদদপুষ্ট ‘ফিতনা আল হিন্দুস্তান’ ও ‘ফিতনা আল খারেজি’-এর সন্ত্রাসী হিসেবে অভিহিত করেছে সেনাবাহিনী। পাকিস্তানের আন্তঃবাহিনী অধিদপ্তর (আইএসপিআর) বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, বেলুচিস্তানের বাকি সন্ত্রাসীদের নিশ্চিহ্ন ও তাদের অবকাঠামো ধ্বংস করতে যৌথ অভিযান চলমান রয়েছে। আইএসপিআর আরও বলেছে, গত ৪৮ ঘণ্টায় নিরাপত্তাবাহিনী…
