গোয়েন্দা সদর দপ্তরের প্রধান নিহত হিজবুল্লাহর , দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্কঃ লেবাননের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরের প্রধান হোসেন মাকলেদ নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। খবর আল-জাজিরার। লেবাননের রাজধানী বৈরুতে সুনির্দিষ্ট নিখুঁত হামলার মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করছে তারা। তবে এ ব্যাপারে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Read More

পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ দোকান পুড়ে ছাই

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ঐতিহ্যবাহী মিয়ারহাট বন্দরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৫ মে) মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১০ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আগুনের সঠিক কারণ ও উৎপত্তিস্থল নিয়ে কিছুটা ভিন্নমত রয়েছে। তবে, অধিকাংশের ধারণা, একটি…

Read More

বর্তমান জামায়াত আর একাত্তরের জামায়াত এক নয়: জামায়াতের সেক্রেটারি

নিজস্ব প্রতিনিধিঃ একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী অতীতের অবস্থান থেকে বহু পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। সেই সময়ের (১৯৭১ সাল) জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়। দলটির গঠনতন্ত্র, নীতি ও পদ্ধতিতে একাধিকবার সংশোধন আনা হয়েছে। শুক্রবার (১ মে) সকালে…

Read More

ইউসিবির মুনাফা বেড়েছে ৭৫ শতাংশ প্রথম প্রান্তিকে

বিটিএন ডেস্কঃ চলতি ২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির মুনাফা বেড়েছে বেড়েছে ৭৩ শতাংশ। বুধবার অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ওই প্রতিবেদনের সারসংক্ষেপ প্রকাশ করা হয়েছে। সারসংক্ষেপ অনুযায়ী,…

Read More

রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে, হতাহতের শঙ্কা

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে পড়ে গেছে। এর ফলে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে ৩ নম্বর পল্টুন থেকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় পড়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ফেরিতে ওঠার চেষ্টা করছিল বাসটি। ভেতরে বেশ…

Read More

এবার ভিন্ন লড়াই মনোজের

বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ীর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’–এর চতুর্থ সিজন আসছে। সিজন ৩–এর ইতিহাস গড়া সাফল্যের মধ্যেই এ ঘোষণা এসেছে। ২০২৫ সালে মুক্তি পাওয়া সিজন ৩ প্রাইম ভিডিও ইন্ডিয়ার এ বছরের সবচেয়ে বেশি দেখা সিরিজ হয়েছে। চার বছর পরও দর্শকদের উত্তেজনা কমেনি; প্রথম সপ্তাহেই সিরিজটি আগের সব রেকর্ড ভেঙে দেয়। নতুন মৌসুমে শ্রীকান্তের…

Read More

দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রিয়াঙ্কা ইসলাম, ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার পেট্রোল পাম্পগুলোতে তেলের জন্য যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশে জ্বালানি তেলের তীব্র সংকট ও জনভোগান্তি চরমে পৌঁছেছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই তালিকায় যুক্ত হলেন। সোমবার (২৩…

Read More

প্রতিশ্রুতিবদ্ধ সরকার দেশের সব মানুষের চিকিৎসা সেবা দিতে: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধিঃ স্বাধীনতার এতো বছর পার হলেও সরকারিভাবে দেশে কোনো হাসপাতালে থ্যালাসেমিয়ার চিকিৎসার সুযোগ সৃষ্টি করতে পারেনি। তবে বর্তমান সরকার দেশের সকল মানুষের চিকিৎসা সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার (৮ মে) সকালে রাজধানীর মালিবাগে বিশ্ব থ্যালাসামিয়া দিবস-২০২৬ উপলক্ষে এক সেমিনারে মন্ত্রী…

Read More

বেনাপোল কাস্টমস কর্মকর্তাদের পূজার ছুটি বাতিল, কর্মকর্তারা উপস্থিত থাকলেও ব্যবসায়ীদের উপস্থিতি কম

  বেনাপোল প্রতিনিধি: আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার পূজার কারণে সরকারি ছুটি থাকলেও কাস্টমস কর্মকর্তাদের ছুটি বাতিল করেছেন জাতীয় রাজস্ব বোর্ড। ছুটি বাতিল হওয়ায় সীমিত পরিসরে কাস্টমস ও বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি সংক্রান্ত কার্যক্রম চালু থাকবে। বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার তৌওফিকুর রহমান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে যে তথ্য জানিয়েছেন। সরেজমিনে সকালে বেনাপোল কাস্টমস ও বন্দরে…

Read More

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীর নাম ঘোষণায় আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রাত ৯টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। রোববার (২৯ মার্চ) সকালে দলটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা করা…

Read More