রাজবাড়ী সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে আলুবোঝাই ট্রাক খাদে, চালক নিহত

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে আলুবোঝাই ট্রাক খাদে পড়ে সজীব (২৫) নামের ট্রাক চালক নিহত হয়েছেন। রোববার (১৫ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কের কামালদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক সজিব নাটোর জেলার বাসিলা গ্রামের শাহাদত হোসেনের ছেলে। রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।…

Read More

রাজশাহীর দুর্গাপুরে বিএনপি কার্যালয় ভাঙচুর

  রাজশাহী প্রতিনিধি :রাজশাহীর দুর্গাপুরে স্থানীয় বিএনপি কার্যালয়ে ভাংচুর চালিয়েছে দূর্বৃত্তরা। সোমবার গভীর রাতে উপজেলার নওপাড়া ইউনিয়নের পালশা গ্রামে এ ভাঙচুরের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সন্ধ্যায় ব্যারিস্টার রেজাউল করিমের উদ্যোগে পালশা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রায় দুই হাজার মানুষ অংশগ্রহণ করেন এবং অনুষ্ঠান…

Read More

দিনাজপুরে হত্যাসহ একাধিক মামলার আসামি আওয়ামীলীগ নেতা সিআইপি শেখ শাহ আলম গ্রেফতার

  শাহ্ আলম শাহী,দিনাজপুর: এক বিএনপি নেতার জন্মদিনের কেক কাটা অনুষ্ঠানে যোগ দিয়ে ধরা খেলেন দিনাজপুরে জুলাই আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলাকারী,হত্যা ও বিস্ফোরক,টেন্ডারবাজিসহ একাধিক মামলার আসামি আওয়ামী লীগের নেতা সিআইপি শেখ শাহ আলম।বিএনপি নেতার জন্মদিনে কেক কাটা সেই ভাইরাল হওয়া ছবির সূত্র ধরে তাকে গ্রেফতার করেছে পুলিশ।  মঙ্গলবার ( ১৬ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ…

Read More

নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত কোনদিনও মানবে না বিএনপি: মির্জা ফখরুল

মারুফ সরকার, নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের আগে প্রস্তাবিত গণভোট সম্ভব নয়। সময়, অর্থ ও নির্বাচনের মতো বিশাল আয়োজনের বিবেচনায় এটি  অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত। ভোটের দিন ছাড়া গণভোটের করার সিদ্ধান্ত কোনদিনও বিএনপি মেনে নেবে না। এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীতে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। তিনি বলেন, ঐকমত্য…

Read More

নিউজিল্যান্ড বড় জয়ে সিরিজ সমতায়

স্পোর্টস ডেস্কঃ তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে পাত্তাই দিল না নিউজিল্যান্ড। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৫ রান করে কিউইরা। জবাবে মাত্র ১০৭ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ফলে ৫৮ রানের বড় ব্যবধানে জিতে ১-১ ব্যবধানে সিরিজ সমতায় ফিরল স্বাগতিক নিউজিল্যান্ড। ম্যাচের শুরুতে টস জিতে নিউজিল্যান্ডকে…

Read More

এবার তোপের মুখে ইসরায়েলের মোসাদ প্রধান

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের সম্ভাবনা নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া বর্তমানে নিজ দেশের রাজনীতিক ও নীতি-নির্ধারকদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন। সাম্প্রতিক কিছু প্রতিবেদনে বেনামী সূত্রের বরাতে জেরুজালেম পোস্ট দাবি করেছে, বার্নিয়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয় সরকারকে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং সেখানে অভ্যুত্থানের সম্ভাবনা সম্পর্কে বিভ্রান্ত করেছেন। বিশেষ…

Read More

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত, আহত ২

কক্সবাজার প্রতিনিধিঃ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঝিলংজা দরগাহপাড়া এলাকায় বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে একটি সিএনজি চালিত অটোরিকশাকে ট্রাক চাপা দেয়ার ঘটনায় একজন পর্যটন ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আরও দু’জন আহত হয়েছেন। নিহত হলেন আব্দুল মালেক (৩৪), সেন্টমার্টিনের পশ্চিমপাড়ার মৃত আলী হোসেনের ছেলে। তিনি পর্যটন ব্যবসার পাশাপাশি কক্সবাজারের স্থানীয় একটি দৈনিক পত্রিকায় সেন্টমার্টিন প্রতিনিধি হিসেবে…

Read More

দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন ঢাকায় মঙ্গলবার শুরু হচ্ছে

নিজেস্ব প্রতিনিধি: ঢাকায় মঙ্গলবার (১৩ জানুয়ারি) শুরু হচ্ছে ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা-২০২৬’ শীর্ষক দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন। তিন দিনব্যাপী (১৩–১৫ জানুয়ারি) এই আন্তর্জাতিক সম্মেলন রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হবে। সোমবার (১২ জানুয়ারি) ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার এবং…

Read More

চাঁদপুর মতলবে গ্যাস সিলেন্ডার লিকেজে ৫ দোকানে অগ্নিকাণ্ড

চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় গ্যাস সিলেন্ডার লিকেজে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলার নওগাঁ বাজারে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, বুধবার বিকেলে হঠাৎ মোস্তফা প্রধানের চায়ের দোকানে আগুন ও ধোঁয়া দেখতে পান তারা। আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।…

Read More

রাজধানীর শান্তিনগরে বাসা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর শান্তিনগর এলাকায় একটি বাসা থেকে মাইন উদ্দিন (৫০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ৩টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। পুলিশ জানায়, মাইন উদ্দিনের বাড়ি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার গাছুয়া গ্রামে। তাঁর বাবার নাম আব্দুল মোনাফ। তিনি পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত…

Read More