এম.শাহীন আল আমীন,জামালপুর উত্তর
জামালপুরের বকশীগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছা সেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১০ টা পর্যন্ত সরকারী বালিকা বিদ্যালয়ের সামনে দলীয় কার্যালয়ে কর্মী সমাবেশ চলমান থাকে।
কর্মী সমাবেশে সভাপত্বি করেন জামালপুর জেলা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক নুরুল মোমেন আকন্দ কাউছার। সভা সঞ্চালনা করেন জামালপুর জেলা কমিটির সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমন। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার।
সভায় কেন্দ্রীয় নেতা ও জেলা নেতাদের বক্তব্য দেওয়ার পুর্বে স্থানীয় উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক আশিকুর রহমান তুলন, সদস্য সচিব শহিদুল হক দুলাল, পৌর স্বেচ্ছা সেবক দলের আহবায়ক নেতা রহমত আলী ও যুগ্ন আহবায়ক সাংবাদিক বেলাল হোসেন।
স্থানীয় নেতা কর্মীদের বক্তব্য শেষে নানা বিষয়, সমস্যা , সমাধান ও দলকে চাঙ্গা করার বিষয়ে মূল বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, জামালপুর জেলা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক নুরুল মোমেন আকন্দ কাউছার ও জেলা কমিটির সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমন।
কর্মী সভায় বকশীগঞ্জ উপজেলা ও পৌর কমিটির বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
