বিশেষজ্ঞদের দিয়েই কারিকুলাম প্রণয়ন করা হবে: ড. আ ন ম এহছানুল হক মিলন

নিজস্ব প্রতিনিধিঃ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক পরিমার্জনের ক্ষেত্রে কোনো ধরনের দলীয় বিবেচনা গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্ট করেছেন, উচ্চমানের বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতেই কারিকুলাম প্রণয়ন ও পাঠ্যপুস্তক পরিমার্জনের কাজ সম্পন্ন করা হবে। মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও…

Read More

 উপাধ্যক্ষ ও প্রধান শিক্ষক নিয়োগ, ঈদের পর সাড়ে ১৩ হাজার অধ্যক্ষ

বিটিএন ডেস্কঃ আসন্ন ঈদুল ফিতরের পর দেশে পরীক্ষার মাধ্যমে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপারের ১৩ হাজার ৫৯৯ শূন্য পদে নিয়োগ দিতে যাচ্ছে সরকার। এবারই প্রথম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে এসব পদে নিয়োগ দেওয়া হবে। গত ২৯ জানুয়ারি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি…

Read More

অন-ক্যাম্পাস মাস্টার্স ভর্তির আবেদন শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ে

বিটিএন ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এক বছর মেয়াদী অন-ক্যাম্পাস মাস্টার্স ফাইনাল প্রোগ্রামে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। উচ্চশিক্ষার এই সুযোগ নিতে আগ্রহী প্রার্থীরা আগামী ৯ এপ্রিল রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে প্রাথমিক আবেদন ফরম পূরণ করা যাবে। ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫টি অনুষদের অধীনে মোট ২০টি বিষয়ে…

Read More

নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

নরসিংদী জেলা প্রতিনিধিঃ নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ) বাদ জুমআ রাবি কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাকসু কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় বিক্ষোভকারীদেরকে ‘ইনকিলাব…

Read More

মাদ্রাসা শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা কর্মকর্তা-কর্মচারীদের জন্য

নিজস্ব প্রতিনিধিঃ কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি ও অফিস ত্যাগ নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯-এর বিধানসমূহের প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, উক্ত বিধিমালার অধীন নিম্নলিখিত বিষয়সমূহ…

Read More

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফল প্রকাশ

নিজস্ব প্রতিনিধিঃ দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়। ঘোষিত ফল অনুযায়ী, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় অনুষ্ঠিত এ পরীক্ষায় মোট ৪৬ হাজার ২০০ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে (মেধা বৃত্তি) নির্বাচিত হয়েছে…

Read More

বদলি হতে পারবেন টেক্সটাইল শিক্ষার্থীরা শূন্য আসনে মেধাক্রমের ভিত্তিতে

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত ৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের শিক্ষার্থীরা প্রতিষ্ঠান বদলির সুযোগ পাবেন। এক্ষেত্রে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসন খালি থাকা সাপেক্ষে মেধাক্রমের ভিত্তিতে নিয়মিত শিক্ষার্থীরা এই বদলির সুযোগ পাবেন। ২য়, ৩য় ও ৫ম পর্বের শিক্ষার্থীরা নির্ধারিত নিয়ম মেনে আগামী ১২ মার্চ পর্যন্ত নিজ নিজ প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পাচ্ছেন। সম্প্রতি…

Read More

নতুন সময়সূচি প্রকাশ অনার্স তৃতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, এই পরীক্ষা আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৯ এপ্রিল পর্যন্ত চলবে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্বে প্রকাশিত গত ১৫ ফেব্রুয়ারির…

Read More

দিনাজপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হলেন মুহাদ্দিস ডক্টর এনামুল হক

নিজেস্ব প্রতিনিধি: দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিজুল দারুল হুদা কামিল মাদরাসার সহকারী অধ্যাপক ও কামিল হাদীস বিভাগের প্রধান মুহাদ্দিস ডক্টর এনামুল হক এবার দিনাজপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কক্ষে বিশেষ গুরুত্বসহ পাঠদানের জন্য এবার জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন’২০২৬ উপলক্ষে তাঁকে দিনাজপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে নির্বাচন করা হয়।…

Read More

দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন ঢাকায় মঙ্গলবার শুরু হচ্ছে

নিজেস্ব প্রতিনিধি: ঢাকায় মঙ্গলবার (১৩ জানুয়ারি) শুরু হচ্ছে ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা-২০২৬’ শীর্ষক দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন। তিন দিনব্যাপী (১৩–১৫ জানুয়ারি) এই আন্তর্জাতিক সম্মেলন রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হবে। সোমবার (১২ জানুয়ারি) ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার এবং…

Read More