ডাইভারশন থাকবে কাল ঢাকা–আশুলিয়া ও ঢাকা–আরিচা সড়কে

বিটিএন ডেস্কঃ মহান বিজয় দিবস উপলক্ষ্যে ঢাকা–আশুলিয়া ও ঢাকা–আরিচা মহাসড়কের গাবতলী, বাইপাইল পয়েন্টে ডাইভারশন চলবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। সোমবার (১৫ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। পুলিশ সদর দপ্তর জানায়, মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর রাত ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত ঢাকা–আশুলিয়া ও ঢাকা–আরিচা মহাসড়কের গাবতলী,…

Read More

এভারকেয়ার ছাড়লেন ওসমান হাদি সিঙ্গাপুরের উদ্দেশে

নিজস্ব প্রতিবেদকঃ উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে বের করে নেওয়া হয়। হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যেতে এয়ার অ্যাম্বুলেন্সটি আজ বেলা ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে…

Read More

হাদির চিকিৎসার খরচ দেবে সরকার: অর্থ উপদেষ্টা

বিটিএন ডেস্কঃ গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য যত টাকা লাগবে, তা অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (১৫ ডিসেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, দেশের…

Read More

বিজয় উৎসবে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল

বিটিএন ডেস্কঃ মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় বিশেষ প্যারাজাম্প কর্মসূচি অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিকে কেন্দ্র করে প্যারাট্রুপারদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নির্দিষ্ট সময়ের জন্য মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এক বার্তায় মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৬ ডিসেম্বর দুপুর ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল…

Read More

নির্বাচন পর্যবেক্ষণে শতাধিক বিদেশি পর্যবেক্ষক আসতে পারেন: (ইসি) ও পররাষ্ট্র মন্ত্রণালয়

বিটিএন ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের অংশগ্রহণ এবার বড় পরিসরে হতে যাচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই নির্বাচন পর্যবেক্ষণে শতাধিক বিদেশি পর্যবেক্ষক বাংলাদেশে আসতে পারেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) ও পররাষ্ট্র মন্ত্রণালয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ২০০৮ সালের পর এটিই হতে যাচ্ছে বিদেশি পর্যবেক্ষকদের সর্বোচ্চ উপস্থিতিসম্পন্ন নির্বাচন। ইসি ও…

Read More

মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধা এখন দু’টোই পণ্য, পরিচয় দিতেও লজ্জা লাগে

শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকে : ” মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধা এখন দু’টোই পণ্য হয়ে গেছে। দু’টোই বেচা-কেনা চলছে। মুক্তিযোদ্ধা পরিচয় দিতেও আমার লজ্জা লাগে। আমি কোথাও মুক্তিযোদ্ধা পরিচয়ও দেইনা। দিয়েও বা লাভ কী ? মুক্তিযোদ্ধা পরিচয়ে মুত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হলে কী-আমার জন্য বেহেস্তের দরজা খোলা থাকবে ?” মুক্তিযুদ্ধের মহান বিজয় মাসে তীব্র ক্ষোভের…

Read More

হাদিকে বিদেশে নেওয়ার প্রস্তুতি পরিবারের সিদ্ধান্তে

বিটিএন ডেস্কঃ গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মো. ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার। তবে বর্তমান শারীরিক অবস্থায় তিনি বিদেশযাত্রার জন্য উপযুক্ত কি না, সে বিষয়ে এখনো মেডিকেল বোর্ডের চূড়ান্ত অনুমোদন মেলেনি। থাইল্যান্ড বা সিঙ্গাপুর— এই দুই দেশের যেকোনো একটিতে নেওয়ার বিষয়টি আলোচনায় থাকলেও, চূড়ান্ত সিদ্ধান্ত রাতের মধ্যে নেওয়া হবে…

Read More

সকল বিচারককে কাজ করতে হবে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে: প্রধান বিচারপতি

বিটিএন ডেস্কঃ রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সকল বিচারককে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. রেফাত আহমেদ। তিনি বলেন, ‘প্রভুভক্ত চেতনা থেকে বের হতে হবে। মানুষকে হয়রানি করা বন্ধ না করলে বিচারবিভাগ একসময় অপ্রাসঙ্গিক হয়ে যাবে। তবে বিচার বিভাগে লোকবল সংকটেও তারা যে পরিমাণে মামলা নিষ্পত্তি করেন, সেটা অবিশ্বাস্য।’ রোববার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টায়…

Read More

প্রবাসীদের পোস্টাল ভোটে নিবন্ধিত ৩ লাখ ৭০ হাজার ৫৪২ জন

বিটিএন ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দিতে প্রবাসীদের মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন ৩ লাখ ৭০ হাজার ৫৪২ জন। এদের মধ্যে পুরুষ ৩ লাখ ৪৫ হাজার ৫১৭ ও নারী ২৫ হাজার ২৫ জন। রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১১টা পর্যন্ত এই তথ্য ইসির পোস্টাল ব্যালট অ্যাপ থেকে এ তথ্য জানা…

Read More

অবস্থা এখনও ‘আশঙ্কাজনক’, ওসমান হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’

বিটিএন ডেস্কঃ গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির শারীরিক অবস্থার এখনও দৃশ্যমান কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের সদস্যরা। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, তার মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’ এবং ক্লিনিক্যালি তিনি আগের মতোই অত্যন্ত আশঙ্কাজনক পর্যায়ে রয়েছেন। তাকে বিদেশে পাঠানোর পরিকল্পনাও চলছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে মেডিকেল বোর্ডের জরুরি বৈঠক শেষে…

Read More