কোনো ক্রিকেটারেরই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা উচিত নয়: পাইলট
স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসানের প্রত্যাবর্তনের বিষয়টি আবারও আলোচনার কেন্দ্রে। কয়েক সপ্তাহ ধরে থেমে থেমে চলা জল্পনা নতুন করে গতি পেয়েছে। জাতীয় দলে তার ফেরা হবে কিনা, হলে কবে, এই প্রশ্ন এখন ক্রিকেট অঙ্গন থেকে সামাজিক যোগাযোগমাধ্যম পর্যন্ত ছড়িয়ে আছে। এই প্রেক্ষাপটে সরব হয়েছেন দেশের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি পরিচালক খালেদ মাসুদ…
