প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভুয়া গেজেট প্রকাশ করে প্রতারণা, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভুয়া গেজেট প্রকাশ করে প্রতারণার অভিযোগে ড. আরিফ চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২২ মার্চ) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভুয়া গেজেট প্রকাশ করে প্রতারণার অভিযোগে ড….

Read More

মাগুরা গোপালগ্রাম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নাসিরুল ইসলাম (মিলন) গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নাসিরুল ইসলাম (মিলন) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে শত্রুজিতপুর পুলিশ ফাঁড়ির একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। নাসিরুল ইসলাম (মিলন)- মাগুরা সদর উপজেলার বাহারবাগ গ্রামের বাসিন্দা এবং গোপালগ্রাম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে…

Read More

ঈদের দিন সিরাজগঞ্জে যুবককে গলা কেটে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ঈদের দিন সিরাজগঞ্জের শাহজাদপুরে এক যুবককে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২১ মার্চ) সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত সোহেল (২৩) উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিনাধুকুরিয়া গ্রামের বাসিন্দা এবং আজাদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে দুর্বৃত্তরা সোহেলকে গলা কেটে হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখে যায়। পরে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে…

Read More

রাজধানীর মগবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

রাজধানীর মগবাজারে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মো. রাব্বি (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) রাতে মগবাজারের মধুবাগ মাদ্রাসা খেলার মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রাব্বি মগবাজার আঞ্জুমান হাই স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী এবং পঞ্চগড়ের ফুলতলা উপজেলার মো. ফারুক মিয়ার ছেলে। তবে বর্তমানে পরিবারের সঙ্গে মগবাজারের চেয়ারম্যান গলিতে বসবাস করতেন। প্রতিবেশী কাজী সিয়াম…

Read More

ট্রেনের টিকিট কালোবাজারির ঘটনায় দুই স্টুয়ার্ডকে বরখাস্ত ও জরিমানা

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের টিকিট কালোবাজারির ঘটনায় অনবোর্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এস এ করপোরেশনের (হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যান্ড ব্র্যান্ড অপারেশন) দুই স্টুয়ার্ডকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে প্রাথমিকভাবে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে এবং আগামী ২৪ মার্চের মধ্যে কৈফিয়ত তলব করেছে বাংলাদেশ রেলওয়ে। শুক্রবার (২০ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের…

Read More

নৌপথে অনিয়মে সদরঘাটে ৭০ হাজার টাকা জরিমানা, আটক ৩৭

নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সদরঘাটে বৃহস্পতিবার (১৯ মার্চ) দিনব্যাপী অবস্থান করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। প্রতিমন্ত্রীর উপস্থিতিতে অনিয়মে ৭০ হাজার টাকা জরিমানা ও ৩৭ জনকে আটক করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জানিয়েছে, প্রতিমন্ত্রী সরেজমিনে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। পরিদর্শনকালে নির্ধারিত সময়সূচি লঙ্ঘন করে…

Read More

ময়মনসিংহের ভালুকায় প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের স্বীকার প্রেমিকা, গ্রেপ্তার ৪

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় ১৪ বছরের এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে তাদের আইনের আওতায় আনা হয়। মঙ্গলবার (১৭ মার্চ) আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলো- মো. হোসাইন (২১), মো. ফারুক আহাম্মেদ (১৭), মো. আরিফ (১৭) এবং মো. মেহেদী হাসান (২০)।…

Read More

চট্টগ্রামের রাউজানে ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের রাউজানে সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার (১৬ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে রাউজান থানার পাহাড়তলী ইউনিয়নের দেওয়ানপুর এলাকায় আহমদ হোসেন বাবুলের দুইতলা বাড়িতে ডাকাতির…

Read More

ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিব হত‍্যায় গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিনিধিঃ বুধবার (১৮ মার্চ) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ বিষয়ে আজ দুপুর ১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে হোয়াটসঅ্যাপ বার্তায় উল্লেখ করা হয়। পরবর্তীতে আবার অনিবার্য কারণবশত এই সংবাদ সম্মেলন স্থগিত…

Read More

ঢাকার  দোহারে সাড়ে তিন হাজার ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার দোহার উপজেলায় বিশেষ অভিযানে ৩ হাজার ৫০৫টি ইয়াবাসহ ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ মার্চ) রাতে নারায়নপুর এলাকা থেকে অভিযানে তাদের আটক করা হয়। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন দোহার থানার চর মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. জুবাইদুল হক। গ্রেপ্তাররা হলেন চরকুশাই চর গ্রামের জাহিদুল ইসলাম…

Read More