চট্টগ্রামে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম মহানগর থেকে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এনাম হোসেন ওরফে খোকনকে (৪৯) গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে র্যাব-৭ চট্টগ্রাম ও র্যাব-১১ নারায়ণগঞ্জের যৌথ আভিযানিক দল চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। র্যাব জানায়, গ্রেপ্তার এনাম হোসেন কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার একটি…
