ঈদের জামাত অনুষ্ঠিত এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ ‘গোর-এ শহীদ’ ময়দানে
দিনাজপুর প্রতিনিধিঃ দক্ষিণ এশিয়ার বৃহত্তম ঈদগাহ হিসেবে পরিচিত দিনাজপুরের ঐতিহাসিক ‘গোর-এ শহীদ’ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৯টায় অনুষ্ঠিত এই জামাতে দিনাজপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা লাখো মুসল্লি অংশ নেন। তবে শুক্রবার রাতে ঝড়-বৃষ্টির কারণে এবার মুসল্লিদের উপস্থিতি অন্য বছরের তুলনায় কিছুটা কম ছিল। গোর-এ শহীদ ময়দানে এবার…
