শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকে:
দেশের অন্যতম বৃহৎ ঈদ-উল-ফিতরের জামাত অনুতি হয়েছে দিনাজপুরে। দিনাজপুর
গোর-এ-শহীদ বড় ময়দানে এ জামাতে দূর-দূরান্ত থেকে অংশ নেয় অসংখ্য মুসল্লি ।
ধনী-গরিব,উঁচু-নিচু,দল-মত সব ভেদাভেদ ভুলে দিনাজপুরে এ ঈদের জামাত পরিনত হয়
মুসল্লিদের মিলন মেলায়।দেশ-জাতি ও মুসল্লিম উম্মার শান্তি এবং সমৃদ্ধি কামনা করে
বিশেষ মোনাজাত করা হয় এ জামাতে।
সকাল থেকে মুসল্লিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে দিনাজপুর গোর-এ-শহীদ বড়
ময়দান। দেশের অন্যতম বৃহৎ ঈদ-উল-ফিতরের এ জামাতে অংশ নেয় অসংখ্য মুসল্লি।
প্রধান জামাত। এ ঈদের জামাত পরিনত হয় মুসল্লিদের মিলন মেলায় । সকাল ৯ টায়
অনুষ্ঠিত হয় এ জামাত।

ঈদের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বড় এই ঈদ জামাতে নিরাপত্তার
বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। ঈদগাহ মাঠজুড়ে ছিলো তিন স্তরের
নিরাপত্তা ব্যবস্থা ।পুলিশ,বিজিবি,র্যাব,আনসার ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব
পালন করে। সকাল পৌনে ৮ টা থেকে মুসল্লিরা মাঠে প্রবেশ শুরু করেন। মাঠোর
চত্বরদিকে তৈরি ২০টি প্রবেশ পথে মুসল্লিদের মেটাল ডিটেক্টর দিয়ে
পরীক্ষা-নিরীক্ষা করা হয়। মাঠে ছিলো ২টি ওয়াচ টাওয়ার। ৩৬টি সিসি ক্যামেরার মাধ্যমে পুরো ময়দার মনিটরিং করা হয়।
একশতটি মাইক সংযোজন করা ছাড়াও ইমামকে সহযোগিতার জন্য বিভিন্ন মসজিদ ও মাদরাসা থেকে একশত মুক্কাবির ছিলো নিয়োজিত।
জেলা পরিষদের অর্থায়নে নির্মিত এ ঈদগাহ মিনারে ৫১৬ ফুট দীর্ঘ সর্বোচ্চ ৬০ ফুট উচ্চতার দুটি গম্বুজসহ ৫২টি গম্বুজ রয়েছে। মিনারের দুই ধারে ৬০ ফুট করে দ’ুটি এবং প্রধান
মিনারের উচ্চতা ৫৫ ফুট। এর মাঝে আরও ২০ ফুট উচ্চতার ৫২টি গম্বুজ নিয়ে ৫১৬
ফুট প্রস্থের ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানের ঈদগাহ মিনারটি এখন ঐতিহাসিক
মিনারে পরিণত হয়েছে। উপমহাদেশের অন্যতদম বৃহৎ এ ঈদগাহ মাঠে ঈদেও এই জামাত
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দিনাজপুর-৩ ( সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
ঈদের জামাতে ইমামতি করেন,জাতীয় ইমাম সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মতিউর রহমান কাসেমি
