Bangla Television Network

বিয়েবাড়িতে সবাই ব্যস্ত, পুকুরে ডুবল দুই বোন

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় বিয়েবাড়ির উৎসবের ব্যস্ততার আড়ালে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকালে উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের পাবই গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- পাবই গ্রামের হ্যান্ডট্রলি চালক নিজাম উদ্দিনের দুই মেয়ে নিহা আক্তার (৭) ও নোহা আক্তার (৩)। নিজাম উদ্দিনের এই দুই মেয়ে ছাড়া আর কোনো সন্তান নেই। স্থানীয়…

Read More

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে বহুল আলোচিত র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি আলী আকবরকে (২৬) গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। শনিবার (২০ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ১৮ জুন বিকেল পৌনে ৫টার দিকে র‍্যাব-৭ এর একটি অভিযানিক দল সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল ১ নম্বর সমাজ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।…

Read More

গাজীপুরে পোশাক কারখানায় ফের অর্ধশত শ্রমিক অসুস্থ

গাজীপুরের কালিয়াকৈরে ড্রেস ম্যান গার্মেন্টস লিমিটেড কারখানায় ফের অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অসুস্থদের মধ্যে বেশিরভাগই নারী। শনিবার (২০ জুন) সকাল ৯টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ড্রেস ম্যান গার্মেন্টস লিমিটেড কারখানার সাত তলায় কাজ শুরুর কিছুক্ষণ পরেই এ ঘটনা ঘটে। শ্রমিকরা দূষিত পানি থেকে অসুস্থ হতে…

Read More

পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে যাওয়া একটি ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গ্রাব্রিয়েল নকরেক (৪৫), রতন নকরেক (২৫), বাবলু হাদিমা (৩৫) ও নেইমার ম্রং (১০)। তাদের সবার বাড়ি…

Read More

শিবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, ধাওয়া খেলে পালাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে দিয়ে বিএসএফ নারী ও শিশুসহ ২০ জনকে জোরপূর্বক বাংলাদেশে পুশইন করার চেষ্টা করলে তা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয় গ্রামবাসী। এ সময় বিএসএফ ও বিজিবির মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিক্ষুব্ধ জনতার ধাওয়া খেলে পালাতে বাধ্য হয় বিএসএফ সদস্যরা। শনিবার (২০ জুন) ভোরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তে…

Read More

রাঙ্গামাটিতে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষিকার মৃত্যু

রাঙামাটি প্রতিনিধিঃ রাঙামাটির নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শতাব্দী চাকমা (৫০) নামের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকালে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজ কল্যাণ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শতাব্দী চাকমা নানিয়াচর উপজেলার রামহরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এবং রাঙামাটি জেলা সদরের ৬ নম্বর ওয়ার্ডের সুখীনীলগঞ্জ এলাকার বাসিন্দা মৃত রবীচন্দ্র চাকমার মেয়ে। স্থানীয়…

Read More

আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ

বিনোদন ডেস্কঃ ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ার স্ক্রিনিংয়ে এক নারীর পদদলিত হয়ে মৃত্যুর ঘটনায় আদালতে সশরীরে হাজির হওয়ার নোটিশ পেয়েছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। টানা দুই বছর এ ঘটনায় দায়ের করা মামলা নিয়ে আইনি বিপাকে রয়েছেন নায়ক। ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পায় আলোচিত সিনেমা…

Read More

বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়!

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের দুটি গ্রুপ ম্যাচ খেলা হয়ে গেছে ব্রাজিলের। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে সেলেসাওরা। কিন্তু স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে উদ্বেগ ব্রাজিলের ক্যাম্পে। আগামী বুধবার স্কটিশদের সঙ্গে ড্র করলেই শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হবে ব্রাজিলের। আর জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া প্রায় নিশ্চিত। কিন্তু এই ম্যাচে তিন খেলোয়াড়কে নিয়ে শঙ্কা থাকছে। আর…

Read More

৬৪ সেকেন্ডের গোলে তুরস্ককে বিদায় করল প্যারাগুয়ে

স্পোর্টস ডেস্কঃ চোখের পলক ফেলতেই সান ফ্রান্সিসকোতে গোল হজম করে প্যারাগুয়ে। বক্সের বাইরে থেকে মাতিয়াস গালারজা মাত্র ৬৪ সেকেন্ডে চলতি বিশ্বকাপের দ্রুততম গোলটি করেন। সেই গোলে পিছিয়ে পড়ে পুরো ম্যাচেই তারা বড় ব্যবধানে ছিটকে থাকে। দ্বিতীয়ার্ধে দীর্ঘ সময় একজন খেলোয়াড় কম নিয়েই মাঠে থাকতে হয় প্যারাগুয়েকে। পুরো ম্যাচে নিয়ন্ত্রণ থাকলেও প্রথম দিকেই গোল হজম করায়…

Read More

চট্টগ্রাম বন্দরে পিসিটির জন্য এলো ৪ অত্যাধুনিক গ্যান্ট্রি ক্রেন

নিজস্ব প্রতিনিধিঃ দেশের প্রথম বিদেশি অপারেটর দ্বারা পরিচালিত চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) জন্য আনা চারটি অত্যাধুনিক কিউ গ্যান্ট্রি ক্রেন (কিউজিসি) নিয়ে বিশেষায়িত ডেক জাহাজ ‘এমভি ল্যান হাই হং ইউন’ চট্টগ্রামে পৌঁছেছে। পিসিটি পরিচালনাকারী প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল (আরএসজিটি) প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে চীনের সানি মেরিন হেভি ইন্ডাস্ট্রি থেকে ক্রেনগুলো…

Read More