Bangla Television Network

পাকিস্তান আলাদা জোট করতে চায় বাংলাদেশ-চীনসহ কয়েকটি দেশ নিয়ে

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশহাক দার বলেছেন, বাংলাদেশ-পাকিস্তান ও চীনকে নিয়ে ত্রিদেশীয় ‘জোট গঠনের’ যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটিতে অন্য আরও দেশকে যুক্ত করে জোটের পরিধি বাড়ানো যেতে পারে। এই অঞ্চল ছাড়াও অন্য অঞ্চলের দেশকেও এতে যুক্ত করা হতে পারে বলে জানান তিনি। গত বুধবার (৩ ডিসেম্বর) ইসলামাবাদ কনক্লেভ ফোরামে ইশহাক দার বলেন, “আমরা নিজেরা লাভবান হয়ে…

Read More

মহাখালীতে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ

রাজধানীর মহাখালীতে দায়িত্ব পালনরত এক ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণের অভিযোগে মো. সবুজ মিয়া নামে একজন মিনি ট্রাক চালককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মহাখালী কলেরা হাসপাতালের বিপরীতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ডিএমপির গুলশান বিভাগের (ট্রাফিক) অতিরিক্ত উপ-কমিশনার মো. জিয়াউর রহমান। পুলিশ জানায়, অননুমোদিত সময়ে মিনি ট্রাক নিয়ে মিয়ে…

Read More

নিখোঁজ মাদারীপুরের যুবক ইতালির যাওয়ার পথে

মাদারীপুর জেলার শিবচর উপজেলার কয়েকজন যুবক স্বপ্নের দেশ ইতালির উদ্দেশে লিবিয়া থেকে রওনা দেওয়ার পর নিখোঁজ রয়েছেন। এক মাস নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) খবর আসে, ভূমধ্যসাগরে নিখোঁজ ট্রলারটি ডুবে গেছে। নিখোঁজদের মধ্যে একজন নিশাত মাতুব্বর। নিখোঁজদের মধ্যে নিশাত ছাড়াও রয়েছেন ফারহান খান রোমান (২৪), মুন্সীকান্দি এলাকার মুন্না এবং শিবচর পৌর এলাকার আরও দুই…

Read More

উচ্চশিক্ষা ছাড়া ভবিষ্যৎ বিশ্বে টিকে থাকা সম্ভব নয়

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহসানুল হক মিলন বলেছেন, বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা এখন সময়ের দাবি। কারণ, বাংলাদেশ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দেশের উল্লেখযোগ্য অংশই তরুণ জনগোষ্ঠী। এই জনশক্তিকে কাজে লাগাতে গেলে কেবল ডিগ্রিমুখী মানসিকতা নয়, বরং দক্ষতা, প্র্যাকটিক্যাল সক্ষমতা ও উদ্ভাবনকে সমান গুরুত্ব দিতে হবে। শনিবার (৬…

Read More

কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার কমিয়ে অর্থনীতি চাঙ্গা করার উদ্যোগ

ভারতের রিজার্ভ ব্যাংক শুক্রবার মূল রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৫.২৫ শতাংশে নামিয়ে এনেছে এবং ব্যাংকিং খাতে ১৬ বিলিয়ন ডলার পর্যন্ত তারল্য বৃদ্ধির পদক্ষেপ নিয়েছে। বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের চাপে রয়েছে, যার ফলে বাণিজ্য ঘাটতি বাড়ছে এবং মুদ্রার রেকর্ড মূল্যহ্রাস হয়েছে। আরবিআই এবার ফেব্রুয়ারি ২০২৫ থেকে মোট…

Read More

পুলিশি তদন্ত আরিয়ানের বিরুদ্ধে

বলিউড কিং শাহরুখ খানের পুত্র আরিয়ান খান ফের জড়ালেন আইনি ঝামেলায়। ব্যাঙ্গালুরুরের একটি নাইটক্লাবে অশালীন অঙ্গভঙ্গি (মধ্যমা প্রদর্শন) করার অভিযোগে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশি জেরার মুখে পড়তে হতে পারে শাহরুখপুত্রকে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, আরিয়ান খানের বিরুদ্ধে ব্যাঙ্গালুরুর পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন আইনজীবী ওয়াইজ…

Read More

বিপিএলে ‘কাবিলা’ নোয়াখালী এক্সপ্রেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন দ্বাদশ আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে নোয়াখালী এক্সপ্রেস। নোয়াখালী এক্সপ্রেস ফেসবুক পোস্টে লিখেছে, ‘ওরে রোকেয়ারে তুই কোনাই? আইতো নোয়াখালী এক্সপ্রেসে করি বিপিএলে চলি আইছি।’ ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্টে ‘কাবিলা’…

Read More

উত্তাল ভারতের লোকসভা বাংলাদেশে পুশব্যাক ইস্যুতে

বাঙালি ভাসমান শ্রমিকদের বাংলাদেশে পুশব্যাকের অভিযোগ নিয়ে আলোচনা চলাকালে ভারতের লোকসভায় শুক্রবার (৫ ডিসেম্বর) ব্যাপক উত্তেজনা ও হট্টগোল দেখা দেয়। এসময় তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্যরা এই ইস্যুতে সংঘাতে জড়িয়ে পড়েন। শুক্রবার লোকসভায় পুশব্যাক ইস্যুতে সরব হন পশ্চিমবঙ্গের বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। তার বক্তব্য চলাকালীন বাধা দেন বিজেপির সাংসদরা। প্রতিবাদে…

Read More

৮ ডিসেম্বর আত্মপ্রকাশ জাপা ও জেপির নেতৃত্বে বৃহত্তর রাজনৈতিক জোটের

আগামী সংসদ নির্বাচন সামনে রেখে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (একাংশ) এবং আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি) কয়েকটি দলের সমন্বয়ে একটি বৃহত্তর রাজনৈতিক জোটের ঘোষণা দিয়েছে। এই জোটের আত্মপ্রকাশ উপলক্ষে আগামী সোমবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ইমানুয়েলস পার্টি সেন্টারে (বাড়ি-৮, রোড-১৩৫, গুলশান-১, ঢাকা) একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে…

Read More

অসত্য সংবাদ আনসার বাহিনীকে জড়িয়ে: কর্তৃপক্ষের প্রতিবাদ

সম্প্রতি কয়েকটি জাতীয় দৈনিকে “শেখ মুজিবের মূর্তি পাহারায় আনসার নিয়োগ” শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। উক্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ধামরাই পৌর কার্যালয়ে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালের নিরাপত্তায় দুইজন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। প্রতিবেদনটি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দৃষ্টিগোচর হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মোঃ…

Read More