এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে নিহত-১ আহত-৫
রুবেল ইসলাম তাহমিদ, শ্রীনগর/ মুন্সীগঞ্জ । ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসের পেছনে অপর বাসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও পাঁচজন। রবিবার সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চালতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাওয়া মুখে এক্সপ্রেসওয়ের লেনে হানিফ পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল। এ…
