Bangla Television Network

এবার ভিন্ন লড়াই মনোজের

বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ীর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’–এর চতুর্থ সিজন আসছে। সিজন ৩–এর ইতিহাস গড়া সাফল্যের মধ্যেই এ ঘোষণা এসেছে। ২০২৫ সালে মুক্তি পাওয়া সিজন ৩ প্রাইম ভিডিও ইন্ডিয়ার এ বছরের সবচেয়ে বেশি দেখা সিরিজ হয়েছে। চার বছর পরও দর্শকদের উত্তেজনা কমেনি; প্রথম সপ্তাহেই সিরিজটি আগের সব রেকর্ড ভেঙে দেয়। নতুন মৌসুমে শ্রীকান্তের…

Read More

খালেদা জিয়ার চিকিৎসায় সহযোগিতা করছে সরকার : প্রেস সচিব

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার বিএনপি চেয়ারপার্সনের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সহায়তা প্রসঙ্গে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘বেগম জিয়ার চিকিৎসার ক্ষেত্রে তাকে বিদেশ পাঠানোসহ পরিবারের অনুরোধ মোতাবেক সরকার যথাযথ সহায়তা করে…

Read More

৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কানাডা,যুক্তরাষ্ট্রের আলাস্কা

যুক্তরাষ্ট্রের আলাস্কার ইয়াকুতাতের কাছে শনিবার রাতে শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে, যা এটিকে আরও শক্তিশালীভাবে অনুভূত হতে সাহায্য করেছে। ইউএসজিএস আরও জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আলাস্কার জুনো শহর থেকে প্রায় ৩৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং কানাডার হোয়াইটহর্স থেকে প্রায় ২৫০ কিলোমিটার…

Read More

পেঁয়াজ আমদানির অনুমতি দেবে সরকার

দেশের বাজার সহনীয় রাখতে আজ (রোববার) থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে। প্রতিদিন ৫০টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে। প্রত্যেকটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজের অনুমোদন দেওয়া হবে। শনিবার (৬ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জাকির হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চলতি…

Read More

দুই লাখ ২৪ হাজার ছাড়াল প্রবাসী নিবন্ধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধন দুই লাখ ২৪ হাজার ১৪২। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪ হাজার ২ জন এবং মহিলা ২০ হাজার ১৪০ জন। বেলা ১১টা পর্যন্ত পোস্টাল ব্যালট অ্যাপ থেকে এ তথ্য জানা গেছে। নিবন্ধনের পর নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ব্যালট…

Read More

আইটিইউসি বিসি ওয়েমেন্স কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

আসাদুজ্জামান চৌধুরী (স্টাফ রিপোর্টার): ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন বাংলাদেশ কাউন্সিল হলো আইটিইউসি-বিসি। বিশ্বের ৩৪০ টি বৃহৎ সংগঠন নিয়ে ও ১৬৯টি রাষ্ট্রে কাজ করে ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন ফেডারেশন। বাংলাদেশে আইটিইউসি- বিসির মুল কমিটির পাশাপাশি রয়েছে এর নারী কমিটি। আজ ০৬ ডিসেম্বর শনিবার সকাল ৯. ৩০ মিনিটে বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) এর সভাকক্ষে এই নারী…

Read More

সিএমপি’র ১৬ থানার ওসি একযোগে রদবদল

  চট্টগ্রাম ব্যুরো : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-কে সামনে রেখে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র ১৬টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে একযোগে রদবদল করা হয়েছে। এর মধ্যে ১৫ জন ওসির থানা পরিবর্তন হয়েছে এবং একজন-কে নগর পুলিশের বিশেষ শাখায় বদলি করা হয়েছে। আজ ৬ ডিসেম্বর শনিবার বিকেলে সিএমপি কমিশনার হাসিব আজিজ-এর স্বাক্ষর করা এক আদেশে বর্তমানে…

Read More

ট্রাকের ধাক্কায় ইপিজেড কর্মী নিহত

নীলফামারি প্রতিনিধি : নীলফামারিতে ট্রাকের ধাক্কায় হেলাল হোসেন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের কাছারিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হেলাল হোসেন সদর উপজেলার উত্তর আরাজি চড়াইখোলা গ্রামের আজিজুল ইসলামের ছেলে এবং উত্তরা ইপিজেডের মেইগো বাংলাদেশ কারখানার কর্মী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজকে সকালের দিকে হেলাল হোসেন…

Read More

আরও ১৫ দিন সময় দিচ্ছে ইসি পোস্টাল ভোটিংয়ে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একইদিন অনুষ্ঠেয় গণভোটে প্রবাসীদের ভোটদানের সুযোগ বাড়ালো নির্বাচন কমিশন (ইসি)। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসীদের নিবন্ধনের সময়সীমা ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে, যেখানে ইতোমধ্যে প্রায় দুই লাখ প্রবাসী তাদের নাম নিবন্ধন করেছেন। একইসঙ্গে, নির্বাচনের তফসিল ঘোষণার দিন থেকে দেশের অভ্যন্তরে থাকা তিন শ্রেণির নাগরিক– নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ…

Read More

আসবে এয়ার অ্যাম্বুলেন্স মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। তবে মেডিকেল বোর্ড তাকে ভ্রমণের জন্য উপযুক্ত ঘোষণা করে ‘সবুজ সংকেত’ দিলেই কেবল সেই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী এমন তথ্য জানিয়েছেন। দলের পক্ষ থেকে তিনিই কাতারের কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। এনামুল…

Read More