গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত আহত হয় অন্তত ৮ জন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জে পৃথক দুইটি সড়ক দুঘটনায় ৪ জন নিহত হয়। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান আজ শুক্রবার সকাল ৬ টার দিকে পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের ঠুটিয়াপুকুর নামক স্থানে পলাশবাড়ী থেকে গাইবান্ধাগামী কাজি পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসকে পিছন থেকে একটি সিমেন্ট বোঝঅয় একটি ট্রাকটিকে আঘাত করলে ঘটনাস্থলেই বাসের হেলপার ও জামিল নামের এক যাত্রী নিহত হয়। এ সময় বাসের আরো ৮যাত্রী আহত হয়।
এদিকে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলায় ফ্লাইওভারে উঠার সময় দ্রæতগতির একটি ট্রাক পিছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ২আরোহী নিহত হয়। নিহতরা গোবিন্দগঞ্জ পৌরসভার দূর্গাপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে জনি (৩৯) ও গোবিন্দগঞ্জের নাকাই ইউনিয়নের মালিনিপাড়া গ্রামের শাহজালালের ছেলে সিদ্দিকুর রহমান (৪০)।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফফ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনার পর পরই আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসাপাতালে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *