নিজস্ব প্রতিবেদকঃ কাচা বাজারে সবজির দাম আবারও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রতি কেজি ফুলকপি ২৫ টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি অন্যান্য সবজির দামও বৃদ্ধি পেয়ে, প্রতি পিচে—বাঁধাকপি ২৫–৩০ টাকা, লাউ ৪০–৫০ টাকা, নতুন আলু ৫০–৫৫ টাকা, কাচা মরিচ ৮০–৯০ টাকা, পেয়াজ ৬০–৬৫ টাকা, বেগুন ৫০–৫৫ টাকায় বিক্রি হচ্ছে।
সিরাজগঞ্জ সদর উপজেলার চন্দ্রকোনা গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, এবার আবহাওয়া অনুকুলে থাকায় শাক-সবজি সহ বিভিন্ন কাচামালের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। তবে এক কুচক্রি মহল শাক-সবজির দাম বাড়িয়ে দিয়েছে। আবাদ এবার চাহিদার চেয়ে অনেক বেশি।
বড় বাজারে বাজার করতে আসা শহিদুল ইসলাম জানান, এক সপ্তাহ আগেও ফুলকপি ছিল মাত্র ৬ টাকা কেজি। আজ তা কিনতে হচ্ছে ২৫ টাকায়।”
মাছুমপুর বৌ বাজারের ক্রেতা আব্দুল হালিমও বলেন, কয়েক দিন আগেও গরুর খাদ্য হিসেবে ব্যবহৃত বাঁধাকপি এখন চড়া দামে কিনে খেতে হচ্ছে। উল্লেখ্য, দাম কম থাকায় আগে এটি গো-খাদ্য হিসেবে ব্যবহার হতো।
সিরাজগঞ্জ পৌর কাচাবাজারের আড়তদার হাফিজুল ইসলাম জানান, শীতের কারণে অনেক সবজির দাম বৃদ্ধি পেয়েছে। চরাঞ্চলসহ প্রত্যন্ত অঞ্চল থেকে আনা শাক-সবজির পরিবহন খরচ বেশি হওয়ায় দাম উর্ধমুখী।
