প্রিয়াঙ্কা ইসলাম, ঢাকা: অদ্য ১০ শে ডিসেম্বর রোজ বুধবার বেলা ১১ ঘটিকায় ঢাকা ক্রাইম রিপোটার ইউনিটের, HRCBM উক্ত আয়োজিত সেমিনারে মানবাধিকার সংস্থা HRCBM এর কনভেনার অ্যাডভোকেট লাকী বাছার সভাপতিত্বে ও, কো-অর্ডিনেটর আশীষ কুমার অঞ্জনের সঞ্চলানায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ চ্যপ্টারে কনভেনার অ্যাডভোকেট লাকী বাছার।
তিনি বক্তব্য শুরু তে বলেন, মানবাধিকার দিবস প্রতি বছর ১০ ডিসেম্বর পালন করা হয় জাতিসংঘের মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র (UDHR) গৃহীত হওয়ার স্মরণে। এই দিনটি মানুষের মৌলিক অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকলের অধিকার রক্ষার গুরুত্ব তুলে ধরতে সাহায্য করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
তিনি আরও বলেন আজ বিশ্ব মানবাধিকার দিবসে অত্যন্ত গুরুত্বের সঙ্গে উদ্বেগ প্রকাশ করেন ২০২৫ সালে সংখ্যালঘুদের ওপর হমলা লুটপাট ভাংচুর মিথ্যা মামলা মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা এ-ই বিষয় গুলোতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন, মানবাধিকার কংগ্রেস ফর বাংলাদেশ মাইনোরটিস (HRCBM) নির্যাতিত সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি ন্যায়বিচার মানবাধিকার ও সুরক্ষার দাবি জানাই।
এসময় ২০২৫ দিবসে শুভেচ্ছা বক্তব্য রাখেন এ্যাড. জিতেন্দ্র চন্দ্র বর্মন উপদেষ্টা HRCBM,অনিল পাল,বিমল কান্তি চাকমা চট্টগ্রাম ডিভিশনের কো-অর্ডিনেটর রিপন চন্দ্র দাস,কেন্দ্রীয় সদস্য,রাজ চাকমা চট্টগ্রাম ডিভিশন, ইঞ্জিনিয়ার জীবন কুমার মন্ডল, অমিত কুমার বর্মন ঢাকা ডিভিশন কো-অর্ডিনেটর -প্রমুখ।
