কাশিমপুরে গার্মেন্টস কর্মীর ওপর হামলা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ

আল মুনসুর সরকার, কাশিমপুর,গাজীপুর: গাজীপুরের কাশিমপুরে জমিজমা–কেন্দ্রিক পূর্বশত্রুতার জেরে মোঃ আব্দুল মোল্লার বাসার  ভাড়াটিয়া ও তার পরিবারের ওপর হামলা,প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বৃদ্ধ আব্দুল মোল্লা কাশিমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উত্তর পানিশাইল মোল্লাপাড়া এলাকায় বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে প্রতিবেশী মোঃ সেলিম মোল্লা (৩০), মোঃ শাহিন মোল্লা (৩৮), শ্রী কৃষ্ণা(২৫), মোঃ বাবুল (২৬) সহ অজ্ঞাতনামা আরও ৪–৫ জন আব্দুল মোল্লা পরিবারের সাথে বহু বছর ধরে বিরোধে লিপ্ত। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (০২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে অভিযুক্তরা আব্দুল মোল্লার মালিকানাধীন কলোনীতে অনধিকার প্রবেশ করে ভাড়াটিয়া মোঃ আলাউদ্দিন (২৩)  মোসাঃ শাহিনুর বেগম (২৮)-কে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কারণ জানতে চাইলে অভিযুক্তরা প্রথমে আব্দুল মোল্লার ছোট ছেলে মোঃ মামুন মোল্লা (৩৬)-কে মারধর করে। পরে বড় ছেলে মোঃ মাসুদ মোল্লা (৪০) ঘটনাস্থলে পৌঁছালে তাকে হত্যার হুমকি ও মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানোর ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল দ্রুত ত্যাগ করে বলে অভিযোগকারী দাবি করেছেন।
পরে মাসুদ মোল্লা উত্তেজিত হয়ে কাঠের বাটাম হাতে নিয়ে সেলিম মোল্লার উদ্দেশ্যে গালাগালি করেন,এর একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ বিষয়ে মাসুদ মোল্লার পিতা আব্দুল মোল্লা বলেন,” আমার ছোট ছেলে ও ভাড়াটিয়াকে মারধর করায় উত্তেজিত হয়ে বড় ছেলে মাসুদ মোল্লার কাঠের বাটাম হাতে গালাগালি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁদা দাবিতে দেশীয় অস্ত্র হাতে হুমকি বলে অপপ্রচার চালানো হয়েছে।যা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। আব্দুল মোল্লা আরও বলেন,পতিত স্বৈরাচারের দোসর এই সেলিম মোল্লা ও শাহীন মোল্লা ২৪ এর জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামী।কিন্তু প্রশাসন তাকে আইনের আওতায় আনছে না।”
ঘটনার পর থেকে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানা গেছে। অভিযোগকারী আব্দুল মোল্লা বলেন, “আমরা একেবারে চরম আতঙ্কে আছি। তারা যেকোনো সময় বড় ধরনের ক্ষয়-ক্ষতি করতে পারে।।
এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন, “মারধরের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। দ্রুতই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *