আব্দুল কুদ্দুস গাজীপুর প্রতিনিধি,
শীতের আগমনের সঙ্গে সঙ্গে গাজীপুরের বিভিন্ন অঞ্চলে সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। মাঠের পর মাঠ এখন সবুজ ফসলে ভরে উঠছে। কেউ জমি প্রস্তুত করছেন, কেউ বা আবার আগাম জাতের সবজির চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন।
এসবের মধ্যে রয়েছে, লালশাক,পালংশাক,নাতাশাক, ফুলকপি বাঁধাকপি, টমেটো, মুলা, শিম,লাউ বেগুনসহ নানা শীতকালীন ফসল। কৃষকরা বলছেন, আগাম সবজি বাজারে তুলতে পারলে ভালো দাম পাওয়া যায়, তাই একটু বেশি পরিশ্রম করতেও তারা দ্বিধা করছেন না।
তবে অন্যান্য বছরের তুলনায় সার ঔষধ কীটনাশক ও ভাল বীজের দাম বেশি থাকায় কৃষকের মধ্যে রয়েছে হতাশা।
স্থানীয় কৃষি কর্মকর্তা জানিয়েছেন, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় আগাম সবজির চাষে ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কৃষি বিভাগ সার, বীজ ও কীটনাশক সরবরাহে কৃষকদের সহায়তা করছে।
মোঃ রফিকুল ইসলাম খান
উপ-পরিচালক
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাজীপুর।
শীতের আগমনের এ সময়টায় মাঠে কৃষকদের কর্মচাঞ্চল্য গ্রামীণ জীবনে এক প্রাণবন্ত আবহ তৈরি করেছে।
