দাউদ ইব্রাহীম সোহেল এর রিপোর্ট :
ভোলা জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার নিকট স্মারকলিপি হস্তান্তর করা হয়েছে।
স্মারকলিপি দিয়েছেন পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন–সিবিএ ভোলা জেলা শাখার নেতৃবৃন্দ।
সংগঠন অভিযোগ করেছে, গত ১৭ বছরে কোম্পানিতে কোনো স্থায়ী কারিগরি জনবল নিয়োগ না দেওয়ায় ২১ জেলার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা ব্যাহত হচ্ছে।
গ্রাহক সেবার মান কমেছে এবং কারিগরি দক্ষতাও হ্রাস পেয়েছে।
আউটসোর্সিং প্রক্রিয়া আইএলও’র ডিসেন্ট ওয়ার্ক এজেন্ডা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার পরিপন্থী।
সংগঠন দাবি করেছে, আউটসোর্সিং কর্মীরা দায়বদ্ধ নয় এবং বিভিন্ন স্থানে দুর্ঘটনার কারণ হয়েছে।
অতএব তারা অবিলম্বে আউটসোর্সিং বন্ধ করে স্থায়ী শ্রমিক নিয়োগের দাবি জানিয়েছেন।
স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন সভাপতি এস.এম. সোহাগ হোসেন ও সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন শ্রমিক দলের সাধারণ সম্পাদক তানবীর হোসেন তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
