ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


‎মো নাজমুল হাসান ( ফুলবাড়ী,কুড়িগ্রাম) প্রতিনিধি...

‎কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম, সরিষা, সূর্যমুখী (উফশি), সূর্যমুখী (হাইব্রিড), চিনাবাদাম, পেঁয়াজ, মুগ, মসুর, খেসারি ও অড়হড় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ২৮৭৫ জন কৃষকদের মাঝে বিনামূল্যে ও
‎বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

‎৫ নভেম্বর বুধবার সকাল দশটায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে কৃষি অফিস চত্বরে এর উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম, এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, উপসহকারী কৃষি কর্মকর্তা আবু হোসেন, আশরাফুল হক, লাইজু বেগম সহ আরো অনেকে।

‎উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম কৃষকদের উদ্দেশ্যে বলেন, সরকার কৃষকদের বিনামূল্যে বীজ ও সার দিচ্ছেন সেগুলোকে সঠিকভাবে কাজে লাগিয়ে ফসলের উৎপাদন বাড়াতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *