ক্ষেতলালে জাতীয় সমবায় দিবস পালিত

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলালে সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় এই
প্রতিপাদ্য ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। গত শনিবার বেলা
সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে বর্ণাঢ্য
র‌্যালি শেষে আলোচনা সভা উপজেলা সমবায় অফিসার আমিনুল ইসলামের
সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন,উপজেলা নিবার্হী অফিসার
জনাব আসিফ আল জিনাত। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রূপান্তর
মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান
সাংবাদিক নজরুল ইসলাম, বড়াইল ইউনিয়ন গুড নেইবার'স সমবায় সমিতির
সভাপতি মারুফা খাতুন, রসালদিঘী মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি
মাহমুদুল হাসান চৌধুরী রকেট, জামায়াতের নেতা মীর শয়ন, সমবায়ী আজিজুল
হক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *