আব্দুল কুদ্দুস গাজীপুর প্রতিনিধি:
শিল্প অধ্যুষিত গাজীপুরের আঞ্চলিক সড়কের মাঝে বৈদ্যুতিক খুঁটি অবস্থান করায় জনসাধারণ ও যানবাহন চলাচলের চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে।
রাস্তা সংস্কারের সময় সড়ক বিভাগ ও বিদ্যুৎ বিভাগের সাথে সমন্বয় না থাকার কারণে এই সমস্যা দৃশ্যমান এমনটাই দাবি গুণীজনের।
গাজীপুরের আঞ্চলিক সড়ক গুলোতে ঘুরে দেখা গেছে প্রায় ৩ হাজারেও বেশি বৈদ্যুতিক খুঁটি এলোমেলোভাবে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে।
এতে নিয়মিত ভোগান্তির শিকার হচ্ছে ওই সকল পথে চলাচলরত রিক্সা, ভ্যাঁন,অটোরিকশা কাভার্ডভ্যান ও কন্টিনিয়ার সহ ছোট বড় সকল যানবাহন। এছাড়াও ভোগান্তিতে পড়তে হচ্ছে এই পথে চলাচলরত স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা, চরম বিপাকে পড়েছে শিল্প কারখানার লাখ লাখ শ্রমিকেরা।
স্থানীয় বাসিন্দাদের দাবি, রাতের বেলা অনেক সময় বিদ্যুৎ না থাকায় এবং শীত মৌসুমে ঘন কুয়াশায় যানবাহন চালকদের খুঁটির সাথে সংঘর্ষ বাঁধে।
শীতের মৌসুমে মাঝেমধ্যে ঘন কুয়াশায় রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকা বৈদ্যুতিক খুঁটির দু পাশ দিয়ে চলাচলের কারণে দুর্ঘটনার স্বীকার হতে হচ্ছে।
পল্লী বিদ্যুতায়ণ বোর্ড ইতোমধ্যে বিভিন্ন প্রকল্পের আওতায় খুঁটি গুলো শিফটিং এর জন্য উদ্যোগ গ্রহণ করিয়াছেন জানালেন,
সর্ট ১,
আবুল বাশার আজাদ
সিনিয়র জেনারেল ম্যানেজার
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১
পেঅফ,
মানুষের জান ও মাল নিরাপত্তায় অচিরেই রাস্তার মাঝে দাড়িয়ে থাকা বৈদ্যুতিক খুঁটি গুলো অপসারণে সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
