আশরাফ খান কিরণ রংপুর ব্যুরো প্রধান।।
অ্যানথ্রাক্স রোগের আগাম প্রতিরোধ, সন্দেহভাজন প্রাণীর নমুনা পরীক্ষা, এবং আক্রান্ত এলাকার পশু টিকাদান কর্মসূচির ওপর গুরুত্বারোপ করে রংপুর তিস্তা বিশ্ববিদ্যালয়ে ২ দিনব্যাপী বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনার এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম। ২৬ ও ২৭ অক্টোবর ২ দিনব্যাপী বৈজ্ঞানিক এই সেমিনারটি আয়োজন করে তিস্তা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব কোয়ালিটি (IQAC) । সেমিনারে বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয়ের লেকচারার ডা. হেমায়েত হোসাইন। অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার সহ বিভিন্ন অনুষদের শিক্ষকগন। ২৬ অক্টোবর প্রথম দিন শিক্ষক ও গবেষকদের অংশগ্রহণে, অ্যানথ্রাক্সের বিস্তার নিয়ন্ত্রণে বৈজ্ঞানিক সমাধান, সঠিক মৃত প্রাণী ব্যবস্থাপনা, টিকাদান কর্মসূচি ও নজরদারি ব্যবস্থা নিয়ে মতবিনিময় করা হয়। ২৭ অক্টোবর দ্বিতীয় দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা পর্ব, জনসচেতনতা বৃদ্ধি এবং রোগ প্রতিরোধে ব্যক্তিগত সুরক্ষায় অ্যানথ্রাক্স রোগের আগাম প্রতিরোধ, সন্দেহভাজন প্রাণীর নমুনা পরীক্ষা, এবং আক্রান্ত এলাকার পশু টিকাদান কর্মসূচির ওপর সেমিনারে গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য অ্যানথ্রাক্স একটি গুরুত্বপূর্ণ জ়ুনোটিক ব্যাধি। আক্রান্ত পশুর সরাসরি সংস্পর্শ এবং কাঁচা বা অর্ধসিদ্ধ মাংস খাওয়ার মাধ্যমে মানুষের দেহে ছড়াতে পারে।
