গাজীপুর সিটি প্রতিনিধি মোঃ মিজানুর রহমান:
পহেলা নভেম্বর ২০২৫, শনিবার “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে আজ ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।
দিবসটি জেলা সমবায় বিভাগ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়, যার মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও শ্রেষ্ঠ সমবায়ীদের সম্মাননা প্রদান করেন।
গাজীপুর জেলার সকল উপজেলার সমবায় সমিতির সদস্য, সমবায় অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জেলা সমবায় কার্যালয়ের উপসহকারী নিবন্ধক মনিরা আক্তারের সঞ্চালনায়
সভাপতিত্ব করেন মোঃ মোতাসেন বিল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), গাজীপুর।
প্রধান অতিথি জনাব আহমদ হোসেন ভূঁইয়া, উপ পরিচালক (উপ সচিব), স্থানীয় সরকার, গাজীপুর সহ
মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার গাজীপুর সদর গাজীপুর ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
