নাচোল প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলের সোনাইচন্ডী বাজার শিল্প বণিক সমিতির নৈশ প্রহরী আয়েশের ওপর বর্বরোচিত হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন করেছে সোনাইচন্ডী শিল্প বণিক সমিতি।
শনিবার বেলা ১১টায় সোনাইচন্ডী বাজারে বণিক সমিতির সভাপতি সাদেক আলী মন্ডলের সভাপিতত্বে ব্যবসায়ীদের অংশগ্রহনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে সোনাইচন্ডী বাজারের ব্যবসায়ীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সোনাইচন্ডী শিল্প বনিক সমিতির সেক্রেটারি শফিকুল ইসলাম মইদুল,সোনাইচন্ডী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ওবাইদুর রহমান,সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুমন,সমাজ সেবক শফিকুল আলম,শরিফুল ইসলাম সহ সমিতির অন্য সদস্যরা।
মানব বন্ধনে বক্তারা বলেন,গত ২৬অক্টোবর বণিক সমিতির সিদ্ধান্ত মোতাবেক নৈশ প্রহরী আয়েস ও দুরুল মাইকিং করে যে,বাজারে রাত ১১টার পর কেউ বাজারে পিকনিক করবে না। এমন ঘোষণায় মাদক ব্যবসায়ী রতন সর্দার,সন্ত্রাসি নাসির, কাফি ও মারুফ সহ বেশ কয়েকজন এলাকার চিহ্নিত চাঁদাবাজ নৈশ প্রহরী গত ২৮ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে আয়েস ও দুরুলের উপর বর্বরোচিত হামলা করে এবং হত্যার চেষ্টা করে।গুরুতর অবস্থায় নৈশ প্রহরী রামেকে চিকিৎসাধীন রয়েছেন।
এই বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ জানান বক্তারা এবং ২৪ঘন্টার মধ্যে সন্ত্রাসিদের পুলিশ গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলন ঘোষণার দাবি জানান সোনাইচন্ডী শিল্প বণিক সমিতির নেতারা।
